পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন বেলজিয়ামের ফ্রান্সিস লুই হ্যালজেন

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম

বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস লুই হ্যালজেন এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সুইডেনের স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এই ঘোষণা দেয়।

মহাকাশ থেকে পৃথিবীতে আসা খুব শক্তিশালী নিউট্রিনো কণা শনাক্ত করার জন্য এবং সেগুলো খুঁজে বের করার কাজে আইসকিউব নামে বিশাল যন্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে হ্যালসনকে।

গত বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন মার্কিন তিন বিজ্ঞানী। তারা হলেন-জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম. মার্টিনিস।

এরআগে গতকাল চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করা তিন বিজ্ঞানীর নাম। এর মধ্য দিয়েই এবারের পুরস্কার ঘোষণা শুরু হয়।

নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৭ অক্টোবর বুধবার বাংলাদেশ সময়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম জানা যাবে। 

২০২৬ সালের চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ল ডাইসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও গিয়র্গ নাগেল। সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি নোবেলজয়ী হিসেবে...
ইরানের কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। শুক্রবার তাঁর ফাউন্ডেশন জানায়, কারাগারে নার্গিস মোহাম্মদি দুবার জ্ঞান হারান। 
শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। রাষ্ট্রদ্রোহী অপরাধের উদ্দেশ্যে জড়ো হওয়া ও যোগসাজশের অভিযোগে এই সাজা দেওয়া হয়। পাশাপাশি তাঁর ওপর...
গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টার সঙ্গে নিজের নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ জুড়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি...
বেপরোয়া গতি ও অবৈধ বাহনের দৌরাত্মে বরিশাল বিভাগের সড়ক-মহাসড়কে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা বেড়েছে ১৯ ভাগ। মামলা-জরিমানা সত্ত্বেও কমছে না দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা। বিআরটিএ...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বঙ্গভবনে ইস্ট ওয়েস্ট...
বিয়ে পড়ানোর কথা বলে এক নিহাহ রেজিষ্ট্রারকে (কাজী) বাসা থেকে ডেকে নিয়ে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর