মাদাগাস্কারে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১১:০৯ এএম

আফ্রিকার দক্ষিণ–পূর্বাঞ্চলীয় দেশ মাদাগাস্কারে নৌকাডুবিতে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির উপকূলে দুটি নৌকা ডুবে এই প্রাণহানি হয়। 

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নৌকা দুটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। যাত্রীদের অধিকাংশ ছিলেন সোমালিয়ার নাগরিক।  

সোমালিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নৌকা দুটিতে মোট ৭০ জন যাত্রী ছিল। জীবিতদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করার প্রচেষ্টা চলছে। 

স্থানীয় সময় গত শনিবার মাদাগাস্কারের উত্তর উপকূলে ভারত মহাসগরে নৌকা দুটি খুঁজে পাওয়া যায়। এগুলোর ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সোমালিয়ার একজন সরকারি কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, জেলেরা জীবিতদের উদ্ধার করেছে। জীবিতরা জানিয়েছেন, তারা ফরাসি দ্বীপ মায়োতে যাওয়ার চেষ্টা করছিলেন। সোমালি অভিবাসনপ্রত্যাশীরা প্রায়ই বিপজ্জনক এই রুট ব্যবহার করেন। 

হর্ন অব আফ্রিকার দেশগুলোতে বেকারত্ব এবং দারিদ্যের কারণে অনেকে উন্নত জীবনের আশায় ইউরোপে যায়। আর ইউরোপে পৌঁছানোর জন্য বিপজ্জনক এই পথে চলাচলে বাধ্য হয়ে থাকেন অনেকে।

জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার মারাকেশের মেয়র ফাতিমা এজাহরা আল মানসুরিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল জয়ী হওয়ার পর রাজকীয়...
শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী পাঁচ মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষণায় বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের সবচেয়ে বড়...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর