ঘানায় নির্বাসিত রাজার ফিরে আসার শতবর্ষ উদযাপন

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ পিএম

ঘানার আসান্তি অঞ্চলের রাজধানী কুমাসিতে নির্বাসিত রাজা আসান্তের ফিরে আসার শতবর্ষ উদযাপিত হয়েছে। নির্বাসিত রাজা প্রিমপেহের ফিরে আসাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রিমপেহ ছিলেন ১৯ শতকের আসান্তি রাজ্যের রাজা। ব্রিটিশদের দাবি অস্বীকার করে তাদের সাম্রাজ্য বিস্তার করতে বাধা দিয়েছিলেন তিনি। ১৮৯৬ সালে ব্রিটিশ সেনারা আসান্তির রাজধানী কুমাসি আক্রমণ করে। এ সময় প্রিমপেহসহ রাজ পররিবারের ৫০ জন সদস্য, রাজ্য প্রধান ও সেবককে বন্দী করে এবং রাজপ্রাসাদ লুট করে। বন্দীদের এলমিনা দুর্গে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সিয়েরা লিওন এবং ১৯০০ সালে সিসিলি দ্বীপপুঞ্জে নির্বাসিত করা হয় তাদের।

১৯২৪ সালে ব্রিটিশরা প্রিমপেহকে দেশে ফিরতে অনুমতি দেয়। ততদিনে বৃদ্ধ হয়ে যান প্রিমপেহ। রাজা প্রিমপেহের ফিরে আসার ১০০ বছর উদযাপন হলো এ বছর। রাজপরিবারের বর্তমান প্রধান আসান্তে ওসেই তুতু দ্বিতীয় ঐতিহ্য মেনে স্বর্ণালঙ্কারে সজ্জিত হয়ে পালকিতে চড়ে উল্লাসিত জনতার মাঝে আসেন। এ সময় শঙ্খধ্বনি, ড্রাম ও হাতির শিং থেকে সুর বাজানো হয়।

প্রিমপেহের নির্বাসন আসান্তি রাজ্য ও সিসিলির জন্য গভীর প্রভাব ফেলে। প্রিমপেহের পৌত্রী প্রিন্সেস মেরি প্রিমপেহ মেরিম্বা বর্তমানে সিসিলিতে বাস করছেন। শতবর্ষ উদযাপন উপলক্ষে কুমাসিতে এসেছিলেন তিনি। দাদা প্রিমপেহের শোচনীয় ইতিহাসের কথা মনে ধারণ করে তিনি এই ঐতিহাসিক আয়োজনে যোগ দেন। তিনি জানান, আসান্তির ঐতিহ্যকে পুনরায় আবিষ্কার করলেন যেন।

সিসিলিতে নির্বাসিত আসান্তে জনগণ ‘আসান্তি টাউন’ নামে একটি এলাকার মধ্যে বসবাস করতেন। সেখানকার একটি বিশেষ ভিলায় থাকতেন রাজা প্রিমপেহ। নির্বাসনের সময় প্রিমপেহ খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিলেন। তিনি আসান্তে শিশুদের শিক্ষার বিষয়ে উৎসাহিত করেন।

১৯১৮ সালে প্রিমপেহ ব্রিটিশ রাজা জর্জ পঞ্চমকে একটি চিঠি লেখেন, যেখানে তাঁর নির্বাসনের বেদনা এবং দেশে ফিরতে ইচ্ছার কথা জানান। ১৯২৪ সালে ব্রিটিশরা তাকে দেশে ফেরার অনুমতি দেয়। কুমাসিতে তাঁর ফিরে আসা একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। প্রিমপেহ ১৯৩১ সালে মারা যান।

পরবর্তীতে আসান্তি রাজত্ব পুনরুদ্ধার হয়। প্রিমপেহের নির্বাসন এবং ফিরে আসার গল্প শুধু বেদনা নয়, সহনশীলতার ও নতুন আশার প্রতীক হিসেবে বিবেচিত হয় আজও।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার মারাকেশের মেয়র ফাতিমা এজাহরা আল মানসুরিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল জয়ী হওয়ার পর রাজকীয়...
অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে ডিপোর্ট করতে ৩১টি দেশের সঙ্গে একটি চুক্তির অনুমোদন করেছে আমেরিকা। অভিবাসীদের নেওয়ার বিনিময়ে এই দেশগুলোকে মোট ৪১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন...
সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যে সোনার খনি ধসে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫০ জন। গত মঙ্গলবার পশ্চিম কোরদোফানের আল-জারা খনিতে খনিতে একের পর এক সুড়ঙ্গ ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর