সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেনিনের ক্ষমতা দখলের দাবি সেনাবাহিনীর

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেনিনের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতে রয়েছে। আজ রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সেনাবাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়।  

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেনিনের ক্ষমতা দখলের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতে রয়েছে। আজ রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সেনাবাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়।  

প্রেসিডেন্ট প্যাট্রিস তালনকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছে বেনিনের সেনাবাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন (সিএমআর) নামে নিজেদের পরিচয় দেওয়া সৈন্যরা জানান, তারা প্যাট্রিস তালনকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছেন। দেশের সব সীমান্ত বন্ধ এবং রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সেনাবাহিনীর ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে দেশটির প্রেসিডেন্ট তালনের অবস্থানের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি বর্তমানে কোথায় আছেন এবং সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করেছে কি না, সেই বিষয়েও সেনাবাহিনী কিছু জানায়নি।

দেশটিতে নিযুক্ত ফরাসি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, প্রেসিডেন্টের সরকারি বাসভবনের কাছে ক্যাম্প গুয়েজোতে গোলাগুলির খবর পাওয়া গেছে। দেশটিতে অবস্থানরত ফরাসি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ঘরে থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বেনিনের পররাষ্ট্রমন্ত্রী ওলুশেগুন আজাদি বাকারি বলেছেন, দেশে একটি অভ্যুত্থানের চেষ্টা হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বেনিনের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, প্রেসিডেন্ট প্যাট্রিস তালন নিরাপদ আছেন এবং সেনাবাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণ ফিরিয়ে নিচ্ছে। যদিও একদল সৈন্য তাকে ক্ষমতাচ্যুত করার দাবি জানিয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয় আরও জানায়, অল্প কিছু সৈন্যের একটি দল কেবল টেলিভিশন স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছে। নিয়মিত সেনাবাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণ নিচ্ছে। অন্যান্য শহর ও দেশ পুরোপুরি নিরাপদ আছে।  

 

 

কঙ্গোতে এবারের ইবোলা প্রাদুর্ভাবের সূচনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গবেষকরা। ভাইরাসের জিনগত বিশ্লেষণে দেখা গেছে, এটি ২০০৭ বা ২০১২ সালের প্রাদুর্ভাবের ধারাবাহিকতা নয়। বরং বুন্ডিবুগিও ধরনের ইবোলা...
পদত্যাগের গুঞ্জন নাকচ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট হওয়ার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মৌখিকভাবে বা লিখিতভাবে পদত্যাগের...
আগামী ৪ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ...
আলজেরিয়ার বুমেরদেস প্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ৪৪ জন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর