সুদানে মার্কেটে ড্রোন হামলায় নিহত ১০

সুদানের দারফুর রাজ্যের আল-মালহা শহরের একটি জনবহুল বাজারে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। সেনাবাহিনী ও আরএসএফের সংঘাতের মধ্যে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পিএম

সুদানের দারফুর রাজ্যে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ২০ ডিসেম্বর আল-মালহা শহরের একটি জনবহুল বাজারে এ হামলা হয়। একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়া।

সুদানের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াইয়ের তীব্রতা বেড়েছে। তবে ওই ড্রোন হামলার দায় স্বীকার করেনি কেউ।

আল-মালহা শহরের এক প্রত্যক্ষদর্শী রোববার সিনহুয়াকে জানান, শনিবার সন্ধ্যার আগে বাজারে সবচেয়ে বেশি ভিড়ের সময় ড্রোন থেকে বোমা ছোড়া হয়। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানগুলো থেকে আগুন ও ধোঁয়া উঠতে থাকে।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, ‘নিহতদের বেশিরভাগই বেসামরিক মানুষ। তাদের মধ্যে ক্রেতা ও বিক্রেতারা ছিলেন।’

গত মার্চ মাসে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) দেশের উত্তরাঞ্চলে সরে যাওয়ার পর থেকে আল-মালহা শহরটি র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নিয়ন্ত্রণে রয়েছে। দারফুর অঞ্চলে আল-মালহার কৌশলগত গুরুত্ব রয়েছে। এটি উত্তর সুদানের আল-দাব্বা শহর ও উত্তর কুর্দোফানের হামরাত আল-শেখকে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে লড়াই শুরু হয়। যা রক্তক্ষয়ী ভয়াবহ গৃহযুদ্ধ সৃষ্টি করেছে। এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি ছাড়া হয়েছেন ১ কোটি ২০ লাখ মানুষ। এর সঙ্গে দেশটিতে দেখা দিয়েছে দুর্ভিক্ষ।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর