মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ৩০

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ এএম

মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় শিশু ও শিক্ষার্থীসহ ৩০ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ও বিরোধী জোট সরকারের মুখপাত্রের বরাতে রয়টার্স এই তথ্য দেয়।

বৃহস্পতিবার বিকেলে সিনবাউংওয়ে শহরের একটি গ্রামে ধর্মীয় অনুষ্ঠান চলার সময় হামলা হয় বলে জানিয়েছে জাতীয় ঐক্যের সরকার। নিহতদের মধ্যে নয়জন বিদ্রোহী যোদ্ধা রয়েছে। সব মিলিয়ে মারা গেছেন নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক মানুষ। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, গ্রামটিতে বিদ্রোহীদের আনাগোনা থাকলেও হামলার সময় কোনো সংঘর্ষ চলছিল না। তবে সেনাবাহিনী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। 

অন্যদিকে আরেকটি গ্রামে বাস্তুচ্যুতদের বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা চালিয়েছে জান্তা সরকারের বিমানবাহিনী। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হন বেশ কয়েকজন।

২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। বিরোধী দলের হিসেবে এখন পর্যন্ত সামরিক বাহিনী ১৫ হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে। এতে ৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি তাদের।

নিরাপত্তা শঙ্কায় আমেরিকার মন্ত্রিসভার সদস্যরা সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন। বর্তমানে ট্রাম্প প্রশাসনের অন্তত ৬ জন সদস্য ওয়াশিংটনে সামরিক আবাসনে থাকছেন। যা অন্য যেকোনো প্রেসিডেন্টের আমলের তুলনায়...
চলতি নভেম্বরের প্রথম ২৬ দিনে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজাজুড়ে হামলা অব্যাহত রয়েছে। পাশাপাশি খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকটে দিন...
সৌদি আরবের জাজান তেল পরিশোধনাগারে আবারো হামলা চালিয়েছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবারের এ হামলার কথা নিশ্চিত করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি। এরআগে,...
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ইরানের ছোঁড়া ড্রোন প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে প্রথমে ৪ জন আহত...
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও তার দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীতে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়।
কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর পক্ষে প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। জেলগেটে তার সন্তানের মরদেহ দেখার আবেদন করার পর সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া...
সৌদি আরবকে নিরাপত্তার নিশ্চয়তা দিলেও বাস্তবে সামরিক সম্পৃক্ততা এড়িয়ে চলছে মক্কা জোটের দুই সদস্য পাকিস্তান ও তুরস্ক। ফলে মক্তা চুক্তির কার্যকারিতা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। বিশেষ করে ইরানের সঙ্গে...
আমেরিকার সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে যখন নতুন করে উত্তেজনা বাড়ছে, তখন একের পর এক কড়া বার্তা দিচ্ছে ইরান। দেশটির সামরিক বাহিনী বলেছে, শত্রুর যেকোনো ভুল পদক্ষেপের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তারা।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর