জোহানেসবার্গে মিনিবাস–ট্রাক সংঘর্ষে ১৩ স্কুলশিক্ষার্থী নিহত

সাউথ আফ্রিকার জোহানেসবার্গে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ৫ শিক্ষার্থী। সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে রয়টার্স জানিয়েছে। 

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৩০ এএম

সাউথ আফ্রিকার জোহানেসবার্গে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ৫ শিক্ষার্থী। সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে রয়টার্স জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মিনিবাসটিতে বেশ কয়েকজন স্কুলশিক্ষার্থী ছিল। যদিও সে সংখ্যা এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রায় সময়ে সাউথ আফ্রিকার সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। এক পরিসংখ্যানে দেখা যায়, গত বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ১১ হাজার মানুষ।

এসব মৃত্যুর জন্য দ্রুতগতিসহ বেপরোয়াভাবো গাড়ি চালানো ও মদ খেয়ে গাড়ি চালানোকে দায়ী করেছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর