কঙ্গোতে ইবোলা ভাইরাসে মৃত্যু বেড়ে ১১

আপডেট : ১৯ মে ২০২৬, ০১:০১ পিএম

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে। এছাড়া এই রোগে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩৯০ জনের বেশি। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার এ তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে, কঙ্গোতে কর্মরত এক মার্কিন চিকিৎসকের শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। তাকে চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। আরও ২ জন ভাইরাসের সংস্পর্শে এলেও তাদের মধ্যে এখনো কোনো উপসর্গ দেখা যায়নি।

এর আগে, ৬ জন মার্কিন নাগরিক ইবোলা ভাইরাসের সংস্পর্শে এসেছেন বলে খবর পাওয়া গেছে। 

আফ্রিকার আরেক দেশ উগান্ডাতে এ পর্যন্ত ইবোলা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে এবং দুই জন আক্রান্ত হয়েছেন। রোববার এই প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

উল্লেখ্য, বুন্ডিবুগিও ধরনের ইবোলা ভাইরাসের বিরুদ্ধে এখনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট ওষুধ আবিষ্কার হয়নি। 

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে নৌকা ডুবে অন্তত ১৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ শিশু রয়েছে। এখনও নিখোঁজ ৮৪ জন।
অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে ডিপোর্ট করতে ৩১টি দেশের সঙ্গে একটি চুক্তির অনুমোদন করেছে আমেরিকা। অভিবাসীদের নেওয়ার বিনিময়ে এই দেশগুলোকে মোট ৪১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন...
সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যে সোনার খনি ধসে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫০ জন। গত মঙ্গলবার পশ্চিম কোরদোফানের আল-জারা খনিতে খনিতে একের পর এক সুড়ঙ্গ ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
ডিআর কঙ্গোর বুকাভুতে শহরের একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর