রাশিয়া-আফ্রিকা সম্মেলন থেকে কী পেলেন পুতিন

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ এএম

২০১৯ সালের পর থেকে আফ্রিকায় কূটনৈতিক উপস্থিতি ও বাণিজ্য জোরদারের চেষ্টা করছে রাশিয়া। মস্কোয় তৃতীয় রাশিয়া-আফ্রিকা সম্মেলনে পুতিনের লক্ষ্য, পশ্চিমা প্রভাবের বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা। তবে বাণিজ্য ও বিনিয়োগে রাশিয়া-আফ্রিকার এ  অংশীদারত্ব কতটা টেকসই হবে, সেই প্রশ্নও সামনে আসছে। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আফ্রিকাকে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির অন্যতম শক্তিকেন্দ্র হিসেবে তুলে ধরে মহাদেশটির সার্বভৌমত্ব ও নিজস্ব উন্নয়নপথ বেছে নেওয়ার অধিকারের ওপর জোর দিয়েছেন পুতিন। তাঁর দাবি, পশ্চিমারা ঋণ ও অর্থনৈতিক চাপ দিয়ে আফ্রিকার দেশগুলোকে নির্ভরশীল রাখতে চায়।

ভ্লাদিমির পুতিন বলেন, ‘সার্বভৌম উন্নয়নের স্বার্থে সহযোগিতাই রাশিয়া-আফ্রিকা সম্মেলনের মূল বিষয়। দুই পক্ষের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ধারাবাহিকভাবে এগোচ্ছে। রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা এবং আফ্রিকার অংশীদারদের ওপর পশ্চিমা চাপও এই অগ্রগতি থামাতে পারেনি।’

২৮ ও ২৯ অক্টোবরের সম্মেলনে অংশ নেয় আফ্রিকার ৪৮টি দেশের প্রতিনিধি, যার মধ্যে ২২টি দেশের রাষ্ট্রপ্রধানও আছেন। রাশিয়ার লক্ষ্য, আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন বৃদ্ধি ও আফ্রিকায় কৌশলগত অবস্থান শক্ত করা।

সম্মেলনের দ্বিতীয় দিনে উঠে এসেছে, ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত সহযোগিতার নতুন কর্মপরিকল্পনা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘রাশিয়ার বড় বড় কোম্পানি আফ্রিকার বিভিন্ন দেশে সফলভাবে কাজ করছে। জ্বালানি, পরিবহন অবকাঠামো, টেলিযোগাযোগসহ আধুনিক প্রযুক্তির ব্যবহারে যৌথ প্রকল্প বাড়ানোর সুযোগ রয়েছে। আফ্রিকার খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরইমধ্যে ৪০টিরও বেশি আফ্রিকান দেশ রাশিয়ার গম ও সার পাচ্ছে।’

২০১৯ সালে দুই পক্ষের বাণিজ্য ছিল ১৬ দশমিক ৮ বিলিয়ন ডলার, ২০২৫ সালে তা বেড়ে হয় ২৭ দশমিক ১ বিলিয়নে। এর মধ্যে রাশিয়ার রপ্তানি ২২ দশমিক ৭ বিলিয়ন ডলার, বিপরীতে আমদানি মাত্র ৪ দশমিক ৪ বিলিয়ন। একই সময়ে আফ্রিকার সঙ্গে চীনের বাণিজ্য ৩৪৮ বিলিয়ন ডলারের। 

ইউক্রেনের দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। শিশুসহ আহত হয়েছে আরও ১৪ জন। বৃহস্পতিবার ব্যস্ত রেল প্ল্যাটফর্মে এ হামলা হয় বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। 
মস্কোতে আজ ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও কাতারের আমির হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের প্রেক্ষিতে এই...
নভেম্বরে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনের...
রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
১৫ বছরে প্রায় ৪০০ গুণ বেড়েছে অপরাধ তদন্তে ডিভাইস বিশ্লেষণের চাহিদা। ২০১২ সালে যেখানে ৭ মামলায় ১৮টি আলামত বিশ্লেষণ করা হতো, সেখানে এবছর জুন পর্যন্ত প্রায় আড়াই হাজার মামলায় ১১ হাজারের মতো আলামত জমা...
এ ম্যাচে রোনালদোর হ্যাটট্রিক ছিল ‘পারফেক্ট’ হ্যাটট্রিক। রোনালদো প্রথম গোলের দেখা পেয়েছেন ম্যাচের ৬৬ মিনিটে। তখন পর্যন্ত ২-২ সমতায় ছিল ম্যাচ। বাঁ প্রান্ত থেকে জোয়াও ফেলিক্সের বাড়ানো বলে বাঁ পায়ের...
সিরাজগঞ্জের মহাসড়কে পুলিশভ্যানের সামনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিলের ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা রয়েছে কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে ভ্যানে থাকা...
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ীর  জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা হয়। গুরুতর আহত অবস্থায়...
লোডিং...

এলাকার খবর