দীর্ঘ ১০ বছর পর আবারও আতঙ্কের নাম ইবোলা

আপডেট : ২০ মে ২০২৬, ১২:১৪ পিএম

দশ বছর পর আবারও আতঙ্ক ছড়াচ্ছে ইবোলা ভাইরাস। ২০১৬ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে এই মহামারির সমাপ্তি ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর ঠিক এক দশক পর আবারও এই ভাইরাসের জন্য জারি হলো বৈশ্বিক জরুরি অবস্থা। 

গবেষণা বলছে, সুস্থ হওয়া ব্যক্তির শরীরে বছরের পর বছর সুপ্ত অবস্থায় থাকতে পারে ভাইরাসটি। ফলে এটি পরবর্তীতে ফের সক্রিয় হয়ে নতুন করে প্রাদুর্ভাব ঘটাতে সক্ষম।

প্রায় ৫০ বছর ধরে আফ্রিকায় আতঙ্কের আরেক নাম ইবোলা ভাইরাস। এর বৈজ্ঞানিক নাম ‘অর্থোইবোলাভাইরাস জাইরেন্স’। এটি প্রথম শনাক্ত হয় ১৯৭৬ সালে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো), যা তখন পরিচিত ছিল জাইর নামে। 

জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত ইবারোলার প্রকোপে সবেচেয়ে বেশি ভুগতে হয়েছে ডিআর কঙ্গোকে। ১৯৭৬ সাল থেকে এপর্যন্ত ১৬ বার ইবোলা ভাইরাসের কবলে পড়েছে দেশটি। চলতি বছর ১৭তম সংক্রমণ নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। ডিআর কঙ্গোর পর উগান্ডাতে সংক্রমণ শনাক্তের পর বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কঙ্গোর উত্তরাঞ্চলে ‘ইবোলা’ নদীর তীরে প্রথম এর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ওই নদীর নামেই ভাইরাসটির নামকরণ করা হয়। ভাইরাসটি ‘ফিলোভিরিডি’ পরিবারের সদস্য, যার প্রধান বৈশিষ্ট্য হলো তীব্র জ্বর। 

এ পর্যন্ত ইবোলার ছয়টি ধরন বা প্রজাতি শনাক্ত হয়েছে। সেগুলো হলো-জাইর, সুদান, বুন্ডিবুগিও, রেস্টন, তাই ফরেস্ট ও বোম্বালি।

ফলখেকো বাদুড়কে ইবোলার প্রাকৃতিক বাহক হিসেবে বিবেচনা করা হয়। তবে এই বাদুড় নিজে ইবোলায় আক্রান্ত হয় না। কেবলমাত্র ভাইরাসটি বহন করে। আক্রান্ত মানুষের প্রত্যক্ষ ও ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ইবোলা ছড়ায়। 

এমনকি গবেষণা বলছে, ভাইরাসটি সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের শরীরে বছরের পর বছর সুপ্ত অবস্থায় থাকতে পারে, যা পরবর্তীতে হঠাৎ সক্রিয় হয়ে নতুন করে প্রাদুর্ভাব ঘটাতে সক্ষম।

বর্তমানে ইবোলার 'জেইর' প্রজাতির জন্য ভ্যাকসিন রয়েছে, তবে 'বুন্ডিবুগিও' প্রজাতির জন্য এখনো কোনো অনুমোদিত ভ্যাকসিন নেই। এ প্রজাতির সংক্রামণে মৃত্যুহার ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে।

গত জুন মাসের শেষ দিকে ৮ দিনের তীব্র তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইউরোপভিত্তিক গবেষণা সংস্থা ইউরোমোমো।
স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছেন। আলমেরিয়া থেকে শুরু হওয়া আগুনে পুড়ে গেছে প্রায় ৩ হাজার ২০০ হেক্টর এলাকা। দাবানল নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি...
ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ভারত ও চীনে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাইওয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ডেও টাইফুন ও বন্যার ঝুঁকিতে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারেন এবং নিজেকে দেশটির ‘এক নম্বর টার্গেট’ বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরান আবার হামলা...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর