মার্কিন বাহিনীর যৌথ অভিযানে ৩ দিনে ১৭৫ আইএস জঙ্গি নিহত

আপডেট : ২০ মে ২০২৬, ০৬:৩১ পিএম

নাইজেরিয়া সরকার ও মার্কিন বাহিনীর যৌথ বিমান ও স্থল অভিযানে গত ৩ দিনে ১৭৫ আইএস জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার এ তথ্য দিয়েছে নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনী। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত চালানো অভিযানে ১৭৫ আইএস সদস্যকে হত্যার পাশাপাশি বিভিন্ন এলাকায় আইএসের একাধিক চেকপয়েন্ট, অস্ত্রাগার ও লজিস্টিক কেন্দ্র ধ্বংস করা হয়েছে। 

উল্লেখ্য, ২০১৮-১৯ সালে মধ্যপ্রাচ্যে বড় ধরনের পরাজয়ের পর আফ্রিকার বিভিন্ন দেশে সক্রিয় হতে শুরু করে আইএস। এ মহাদেশে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স নামে কাজ করছে গোষ্ঠীটি। 

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার তথ্যমতে, ২০২৬ সালের প্রথম ৩ মাসে আইএসের বৈশ্বিক তৎপরতার ৮৬ শতাংশই ঘটেছে আফ্রিকার বিভিন্ন দেশে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুক হামলায় দুই শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
ওমান বন্দরের কাছাকাছি অবস্থানকারী তেলবাহী জাহাজ এমটি ফেলিতে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে হামলা হয়েছে। তবে নিরাপদে আছেন সাত বাংলাদেশিসহ মোট ২৬ নাবিক। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে...
মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর