ইতিহাসের সর্বোচ্চ দরপতন

এক ডলারে মিলছে ইরানের ৩০ লাখ রিয়াল

মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের দরপতন অব্যাহতভাবে হচ্ছিল। ধারাবাহিক পতন হতে হতে যা এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে গেছে। গতকাল শনিবার এক মার্কিন ডলারে মিলছিল প্রায় ৩০ লাখ রিয়াল।

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের দরপতন অব্যাহতভাবে হচ্ছিল। ধারাবাহিক পতন হতে হতে যা এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে গেছে। গতকাল শনিবার এক মার্কিন ডলারে মিলছিল প্রায় ৩০ লাখ রিয়াল।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও ক্রমবর্ধমান অবরোধের মধ্যে মূল্যস্ফীতি বৃদ্ধির সঙ্গে রিয়ালের সর্বোচ্চ দরপতন হয়েছে ইরানে। মুক্তবাজার ট্র্যাকিং ওয়েবসাইট বোন-বাস্টের তথ্য অনুযায়ী, শনিবার এক মার্কিন ডলার ২৯ লাখ ৯২ হাজার রিয়ালে বিনিময় হয়েছে। যেখানে শুক্রবার এটি ছিল ২৯ লাখ ৩৮ হাজার। অ্যালানচেন্ডের তথ্য অনুযায়ী, ২৯ লাখ ৯৯ হাজার রিয়ালের বিনিময়ে এক ডলার মিলছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের আগে থেকেই ইরানের অর্থনীতিতে দুরাবস্থা চলছিল। এরপর যুদ্ধ শুরুর পর পরিস্থিতি আরও বৈরি হয়। খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আর এর অন্যতম কারণ– মার্কিনিদের নৌ-অবরোধ। তারা গত জুলাই থেকে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করে রেখেছে। এতে করে ইরান সমুদ্রে পথে পণ্য আমদানি বা রপ্তানি করতে পারছে না। এর বিকল্প হিসেবে স্থলপথ ব্যবহার করে পণ্য আনা নেওয়া করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র এটিও বন্ধ করতে টাস্কফোর্স গঠন করেছে এখন।

গত ৯ মাস ধরে চলা ইরান যুদ্ধের প্রভাবে দেশটিতে কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। এ সপ্তাহে ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী বলেছেন, নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য হলো আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে ইরানকে বিচ্ছিন্ন করা এবং তাদের গোপন ব্যাংকিং নেটওয়ার্কগুলো বন্ধ করা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মার্কিন বাহিনীর ওপর হামলায় স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। ২৮ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন...
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার ৫ মাত্রার ওই ভূমিকম্পে লস অ্যাঞ্জেলেস বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। 
আমেরিকার সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে যখন নতুন করে উত্তেজনা বাড়ছে, তখন একের পর এক কড়া বার্তা দিচ্ছে ইরান। দেশটির সামরিক বাহিনী বলেছে, শত্রুর যেকোনো ভুল পদক্ষেপের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তারা।...
নিরাপত্তা শঙ্কায় আমেরিকার মন্ত্রিসভার সদস্যরা সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন। বর্তমানে ট্রাম্প প্রশাসনের অন্তত ৬ জন সদস্য ওয়াশিংটনে সামরিক আবাসনে থাকছেন। যা অন্য যেকোনো প্রেসিডেন্টের আমলের তুলনায়...
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর নতুন মৌসুমের প্রচারে এবার ভারতের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেনকে দেখা গেল সিরিজের কাল্পনিক গ্রাম ফুলেরায়। গ্রামটির চেনা পরিবেশে দেশি সাজে হাজির হয়ে...
দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানির বিকল্প উৎস সম্প্রসারণের লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে (জি-টু-জি) বাণিজ্য সহযোগিতার নতুন...
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ের পর চালক জাহিদ রহমানকে (২০) হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা...
দেশের সার্বিক আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে সচিবালয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর