লিবিয়া উপকূলে ভেসে এল ১৫ মরদেহ

লিবিয়া উপকূলে অন্তত ১৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ১২ জুনের নৌকাডুবির ঘটনায় এখনও অন্তত ৩৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

আপডেট : ২১ জুন ২০২৬, ০৮:৩৭ পিএম

লিবিয়া উপকূলে গত এক সপ্তাহে অন্তত ১৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ ভেসে এসেছে। ধারণা করা হচ্ছে, ১২ জুনের নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, মিশর সীমান্তবর্তী শহর তোব্রুকের বিভিন্ন স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করে লিবিয়ার কোস্টগার্ড। এলাকাটিতে আরও মরদেহ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

দুর্ঘটনার সময় নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী ছিলেন। এর মধ্যে উপকূলীয় অঞ্চল থেকে অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৩৬ জন। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৬ মে’র মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ৮ শতাধিক অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছে বা নিখোঁজ হয়েছে।

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে নৌকা ডুবে অন্তত ১৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ শিশু রয়েছে। এখনও নিখোঁজ ৮৪ জন।
অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে ডিপোর্ট করতে ৩১টি দেশের সঙ্গে একটি চুক্তির অনুমোদন করেছে আমেরিকা। অভিবাসীদের নেওয়ার বিনিময়ে এই দেশগুলোকে মোট ৪১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন...
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী বিদেশি নাগরিকদের নন-ইমিগ্র্যান্ট বা অস্থায়ী ভিসা বাতিলের পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। অভিবাসনবিরোধী ব্যাপক অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মুয়াম্মার গাদ্দাফির পতনের ১৫ বছর পরও একত্রিত হতে পারেনি লিবিয়ার প্রতিদ্বন্দ্বী পক্ষগুলো। প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবেইবাহ ও খলিফা হাফতারের মধ্যে বিরোধ মেটাতে কাজ করছে যুক্তরাষ্ট্র। এছাড়া,...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর