ড্রোন হামলায় ডুবল রাশিয়ার যুদ্ধজাহাজ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

লিবিয়ার বেনগাজি বন্দরে ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। ইউক্রেনের সামুদ্রিক সি-ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

লিবিয়ার নৌবাহিনী জাহাজের নাবিক ও কর্মীদের উদ্ধার করেছে। হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

জ্বালানি সংগ্রহ ও রসদ সরবরাহের জন্য মারকুরি নামের রুশ নৌবাহিনীর করভেট যুদ্ধজাহাজটি বেনগাজি বন্দরে নোঙর করা ছিল। হামলায় এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও দায় স্বীকার করেনি কোন পক্ষ। 

স্থানীয় কর্মকর্তারা জানান, জাহাজটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালায়। এর মধ্যে অন্তত চারটি ড্রোন প্রতিহত করা হয়। তবে দুটি ড্রোন সরাসরি আঘাত হানে এবং বড় ধরনের বিস্ফোরণ ঘটায়। 

ভূমধ্যসাগরে এই হামলা চলমান যুদ্ধের ভৌগোলিক পরিধি সম্প্রসারিত হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে সফল হামলা চালানর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রয়টার্সের প্রতিবেদনে এ হামলার তথ্য নিশ্চিত করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। 
বাহরাইনে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। মার্কিনিদের দুটি ঘাঁটিতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি সংগঠনটির। বাহরাইনের...
ইরানে সম্ভাব্য নতুন মার্কিন হামলার প্রস্তুতিতে রাশিয়ার স্যাটেলাইট গোয়েন্দা সহায়তার অভিযোগ উঠেছে। রুশ সামরিক স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের মাধ্যমে আমেরিকার সামরিক তৎপরতা, সেনা মোতায়েন ও যোগাযোগের ওপর...
ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ৪ শতাধিক ড্রোন এবং ১১০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে, অন্তত ৮ জন নিহত হয়েছে। এসব হামলায় বিভিন্ন সেতু, পরিষেবা অবকাঠামো ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিয়ের অনুষ্ঠানে দুই বরকে ২ কোটি রুপির নোটের মালা উপহার দিয়ে সাড়া ফেলেছেন এক ব্যক্তি। ৫০০ রুপির নোট দিয়ে তৈরি প্রতিটি মালার মূল্য ছিল ১ কোটি রুপি। প্রায় ১০০ ফুট লম্বা এসব মালার ভিডিও সামাজিক...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়িয়ে তা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে স্বাস্থ্য ও...
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে একজন ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক। রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়।...
ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও সমন্বয় কার্যক্রম জোরদার করতে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে এই রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। তাদের...
লোডিং...

এলাকার খবর