কঙ্গোতে প্রতি ২০ দিনে দ্বিগুণ হচ্ছে ইবোলা আক্রান্তের সংখ্যা

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৮:০২ এএম

আফ্রিকার ডি আর কঙ্গোতে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। দ্রুত বাড়তে থাকা সংক্রমণ ঠেকাতে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা প্রতি ২০ দিনে দ্বিগুণ হচ্ছে। রয়টার্স জানিয়েছে এ খবর।

প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছে অন্তত ৫০ জন। বুনিয়ায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের জ্যেষ্ঠ ইবোলা সমন্বয়ক জুলিয়েন হারনেইস বলেন, রোগের বিস্তারের গতির সঙ্গে তাল মেলাতে পারছে না বর্তমান প্রতিরোধ কার্যক্রম।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে প্রায় ৬০ শতাংশের মৃত্যু হচ্ছে নিজ নিজ কমিউনিটিতে। ফলে পরিবারের সদস্যদের, বিশেষ করে তরুণ নারীদের, সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

এখন পর্যন্ত কঙ্গোতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩৬০ হয়েছে। নিহত ৭ শতাধিক।

এদিকে, পাশবর্তী দেশ উগান্ডায় প্রায় আড়াই মাসের সংক্রমণে ২০ জন আক্রান্ত ও দুজনের মৃত্যু হলেও, নতুন কোনো রোগী না পাওয়ায় দেশটিকে ইবোলা মুক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে নৌকা ডুবে অন্তত ১৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ শিশু রয়েছে। এখনও নিখোঁজ ৮৪ জন।
অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে ডিপোর্ট করতে ৩১টি দেশের সঙ্গে একটি চুক্তির অনুমোদন করেছে আমেরিকা। অভিবাসীদের নেওয়ার বিনিময়ে এই দেশগুলোকে মোট ৪১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন...
সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যে সোনার খনি ধসে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫০ জন। গত মঙ্গলবার পশ্চিম কোরদোফানের আল-জারা খনিতে খনিতে একের পর এক সুড়ঙ্গ ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
ডিআর কঙ্গোর বুকাভুতে শহরের একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর