মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকার মৃত্যুদণ্ড

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

মাদকসংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এক টেলিভিশন উপস্থাপিকাসহ ১১ জনকে ফাঁসির রায় দিয়েছেন মিসরের একটি আদালত। ৩৯ বছর বয়সী ওই উপস্থাপিকা সারা খলিফা মূলত অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন ইম্পসিবল’-এর জন্য বিশেষভাবে পরিচিত।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তরা একটি অপরাধী চক্রের অংশ এবং বিক্রির উদ্দেশ্যে মাদক তৈরির কাঁচামাল আমদানি করতেন। তাদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদও ছিল বলে অভিযোগে বলা হয়েছে। তবে সারা তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

মামলায় অভিযুক্ত আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৭ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সারা খলিফার আইনজীবী জানিয়েছেন, তিনি এই মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

গত মাসে এই মামলার রায় ঘোষণা করা হয়েছিল। তবে মিসরের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের ক্ষেত্রে গ্র্যান্ড মুফতির ধর্মীয় পরামর্শ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। মূলত এ কারণেই এক মাস পর এই রায় নিশ্চিত করা হয়।

মিসরের সংবাদমাধ্যম আল-আহরাম জানিয়েছে, এ মামলায় ২০ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। এর পাশাপাশি ইলেকট্রনিক প্রমাণ হিসেবে বিভিন্ন কথোপকথন ও ভিডিও ক্লিপ জমা দেওয়া হয়েছিল।

দেশটির সরকারি সংবাদমাধ্যম আখবার আল-ইউম পত্রিকার তথ্যমতে, গত বছরের সেপ্টেম্বরে আদালতে হাজিরা দেওয়ার সময় বিচারক যখন সারা খলিফাকে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন করেন, তখন তিনি অ্যান্টি-নারকোটিকস কার্যালয়ে ছবি তোলার আগে কখনো মাদক না দেখার কথা জানান।

বিভিন্ন কারাগারে বন্দি অন্তত ২০ আফগান নাগরিকের ফাঁসির দণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শনিবার এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা ইরানিয়ান...
হত্যা ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন সিরিয়ার আদালত। মঙ্গলবার তাঁর অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়।
গুরুতর সন্ত্রাসী হামলার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডই হবে স্বাভাবিক শাস্তি। নতুন এমন একটি আইন অনুমোদন করেছে ইসরায়েলের পার্লামেন্ট। 
ইরানকে ঘিরে চলমান যুদ্ধের মধ্যেই তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তানের বৈঠক নতুন আঞ্চলিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। চার দেশ প্রথমবারের মতো নিজেদের শক্তি একত্র করে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা...
চলতি বছরের এপ্রিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোড করা হয়। সে সময় বলা হয়েছিল, সেপ্টেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ পাওয়া যাবে জাতীয় গ্রিডে। কিন্তু বাস্তবতা...
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নবজাতককে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে এ ঘটনা হয়। 
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে উত্থাপিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
লোডিং...

এলাকার খবর