নিরাপত্তা শঙ্কার মধ্যে বোয়িং থেকে সরছেন প্রধান নির্বাহী 

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৯:০৩ পিএম

মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িং থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডেভ কালাহন। সোমবার তিনি জানিয়েছেন, এ বছরের শেষেই তিনি সরে যাবেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ল্যারি কেলনারও আর দায়িত্বে থাকছেন না। 

ল্যারি জানিয়েছেন, পরিচালনা পর্ষদের নির্বাচনে তিনি অংশ নেবেন না। বোয়িং পর্ষদ স্টিভ মলেনকফকে তার উত্তরসুরি নির্বাচিত করেছে।  

বোয়িং আরো জানিয়েছে, বোয়িং কমার্সিয়াল এয়ারপ্লেনসের সিইও স্ট্যান ডিল অবসরে যাচ্ছেন। প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার স্টেফানি পোপ খুব শিগগিরই তার স্থলাভিষিক্ত হচ্ছেন। 

গত প্রায় ৫ বছর ধরেই বোয়িংয়ের তৈরি উড়োজাহাজগুলো নিরাপত্তা জনিত সমস্যায় ভুগছে। এর ম্যধে ২০১৮ এবং ২০১৯ সালে ৭৩৭ ম্যাক্স মডেলের দুটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন মারা যান। সম্প্রতি একই মডেলের একটি উড়োজাহাজের দরজায় বিস্ফোরণের ঘটনা হয়। 

এই ঘটনাগুলোর কারণে এই মডেলের অনেকগুলো উড়োজাহাজকে গ্রাউন্ডেড করা হয়েছে। এতে বোয়িংয়ের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩১ বিলিয়ন ডলার। 

সোমবার বোয়িং কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিকে প্রধান নির্বাহী কালাহন লিখেছেন, ‘পুরো বিশ্বের নজর এখন আমাদের দিকে। আমরা বিষয়টি ঠিক করার চেষ্টা করছি। আমরা আমাদের প্রতিষ্ঠানকে ফেরানোর চেষ্টা করছি।’ 

উড়োজাহাজের নিরাপত্তা ইস্যুতে সম্প্রতি বোয়িংয়ের বিরুদ্ধে নানা সমালোচনা তৈরি হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, কোম্পানিটি লাভের জন্য যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলছে।

যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর নিজ দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না। তবে, তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে।
ইরানের তুনব দ্বীপে টানা ৯০ মিনিট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা কমাতেই এ হামলা।
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানার সোপর্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে...
মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর