মেলিন্ডার সঙ্গে বিচ্ছেদ ছিল ভুল সিদ্ধান্ত: বিল গেটস

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:৫১ এএম

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মেলিন্ডার সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তটি ভুল ছিল।

গত শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস এই কথা বলেন। দ্য টাইমসের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, মেলিন্ডার সঙ্গে বিচ্ছেদের ঘটনার জন্য বিল গেটস অনুতপ্ত।

বিল গেটস বলেন, ‘মেলিন্ডার সঙ্গে বিচ্ছেদের জন্য আমি অনুতপ্ত। বিচ্ছেদের পর অন্তত দুই বছর বিষয়টি আমাকে ও মেলিন্ডাকে বেশ কষ্ট দিয়েছে।’

২৭ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে ২০২১ সালের মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা দেন বিল ও মেলিন্ডা গেটস। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, ‘জীবনের পরবর্তী দিনগুলোতে আমরা আর দম্পতি হিসেবে থাকতে থাকব না।’

মেলিন্ডার সঙ্গে বিল গেটসের প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৮৭ সালে। মেলিন্ডা তখন মাইক্রোসফটের প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন। আর বিল ছিলেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা। মাইক্রোসফটেরই একটি অনুষ্ঠানে ১৯৮৭ সালে প্রথম দেখা হয়েছিল তাঁদের।

পরে সাত বছর প্রেম করার পর ১৯৯৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিল ও মেলিন্ডা। তাঁদের ঘরে তিনটি সন্তানও জন্ম নেয়। সুখী এই দম্পতির জীবনে ঝড় আসে ২০২০ সালের দিকে। এক বছর আলাদা থাকার পর ২০২১ সালে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন।

বিল গেটস বলেন, ‘বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য কঠিন ছিল। এরপর তিনি (মেলিন্ডা) ফাউন্ডেশন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি হতাশ হই।’

বিল ও মেলিন্ডা মিলে গড়ে তুলেছিলেন ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। বিচ্ছেদের পর ২০২৪ সালে এই ফাউন্ডেশন থেকে বের হয়ে যান মেলিন্ডা। পরে ফাউন্ডেশনের নাম রাখা হয় শুধুই ‘গেটস ফাউন্ডেশন’।

বিচ্ছেদের পর ২০২২ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিল গেটস বিবাহবিচ্ছেদের দায় নিজের কাঁধে তুলে নিয়ে বলেন, তিনি তার পরিবারকে ‘যন্ত্রণা’ দিয়েছিলেন। এর বেশি বিস্তারিত কিছু বলেননি অবশ্য।

তবে একই বছরে আরেকটি টেলিভিশন অনুষ্ঠানে মেলিন্ডা ইঙ্গিত দিয়ে জানান, যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে বিল গেটসের সম্পর্ক তিনি মেনে নিতে পারেননি।

মেলিন্ডা বলেন, ‘জেফরি এপস্টেইনের সঙ্গে তাঁর ওঠাবসা আমি পছন্দ করতাম না। বিষয়টি তাঁকে (গেটস) খুলেও বলেছি। তিনি (জেফরি) জঘন্য মানুষ ছিলেন।’

যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন-সংক্রান্ত নতুন নথিতে বিশ্বের প্রভাবশালী আরও বেশ কয়েকজন বিভিন্ন ব্যক্তির নাম উঠে এসেছে। সেখানে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিল ও হিলারি ক্লিনটন, ইলন মাস্ক ও...
চীন সরকার নানা উদ্যোগ নিয়েও তরুণ–তরুণীদের মধ্যে বিয়ের হার বাড়াতে পারছে না। গত বছর দেশটিতে বিয়ের হার কমেছে ১০ শতাংশ, যা ১৯৮০ সালের পর সবচেয়ে বড় পতন। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য...
ভারতকে ‘ল্যাবরেটরি’ বলে আখ্যা দিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি একটি পডকাস্টে এমন মন্তব্য করার পরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। একটি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে কথা...
চীনে নতুন বিয়ের সংখ্যা কমার পাশাপাশি বাড়ছে বিবাহবিচ্ছেদ। ২০২২ সালে দেশটিতে বিয়ের সংখ্যা বিগত ৩৭ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। গত বছর বিয়ের সংখ্যা কিছুটা বাড়লেও চলতি বছরে আবার কমতে...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...

এলাকার খবর