রয়টার্সের জরিপ

৭৩% মার্কিন নাগরিক মনে করেন, ট্রাম্পের শুল্কারোপে নিত্যপণ্যের দাম বাড়বে

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৯:৫১ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রের বাজারে নিত্যপণ্যের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ৭৩ শতাংশ মার্কিন নাগরিক। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

রয়টার্স জানিয়েছে, গত রোববার তাদের জরিপ পরিচালনা শেষ হয়। এরপর জরিপের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭৩ শতাংশ নাগরিক মনে করছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্কনীতি কার্যকর হওয়ার পর আগামী ছয় মাসের মধ্যে আমেরিকার বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাবে। অন্যদিকে মাত্র ৪ শতাংশ নাগরিক বলেছেন, দাম বাড়বে না। আর বাকি উত্তরদাতারা বলেছেন, দাম অপরিবর্তিত থাকবে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই বেশির ভাগ মার্কিন নাগরিক নিত্যপণ্যের জন্য অতিরিক্ত ব্যয়ভার বহন করার প্রস্তুতি নিচ্ছেন।

গত ২ এপ্রিল বিভিন্ন দেশের আমদানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ ঘোষণার পরপরই সারা বিশ্বে তোলপাড়া শুরু হয়। মার্কিন অর্থনীতিবিদেরই তখনই পূর্বাভাস দেন, নতুন শুল্কনীতির কারণে পণ্যের দাম বাড়বে। এটি যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে মন্দা সৃষ্টি করতে পারে।

রয়টার্স জানিয়েছে, তাদের জরিপে অংশ নেওয়া ট্রাম্পের রিপাবলিকান পার্টির এক চতুর্থাংশ উত্তরদাতাসহ মোট ৫৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, প্রায় প্রতিটি দেশের আমদানি পণ্যের ওপর ট্রাম্প যে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, তারা তার বিরোধিতা করেন।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অত্যন্ত খারাপ আচরণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোতে হামলা ইস্যুতে এ কথা বলেন তিনি । 
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর