দুই বন্ধুর দ্বন্দ্ব চরমে, মাস্কের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৮:৩৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের দ্বন্দ্ব এখন চরমে। দুই বন্ধু একে অপরের বিপক্ষে যেন যুদ্ধে লিপ্ত হয়েছেন। পাল্টাপাল্টি হুমকি দিয়েছেন তাঁরা। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

মাস্কের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাকা সব সরকারি চুক্তি বাতিল করার হুমকি দিয়েছেন ট্রাম্প। আর ট্রাম্পের হুমকির পর মাস্ক বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করা উচিত।

প্রতিবেদন বলছে, আলোচিত কর ও ব্যয়-সংক্রান্ত বাজেট বিল নিয়ে দুজনের মতবিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে। এবার প্রকাশ্যে এল তাদের সম্পর্কে ফাটল। ট্রাম্প ও মাস্কের এমন পাল্টাপাল্টি বক্তব্যের পর মাস্কের টেসলার শেয়ারদর ব্যাপক হারে কমে গেছে।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে টেসলার সিইও ইলন মাস্ককে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন ট্রাম্প। এর পরই প্রকাশ্যে আসে দ্বন্দ্বে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমাদের বাজেটে অর্থ সাশ্রয়ের সবচেয়ে সহজ উপায় হলো ইলন মাস্কের সরকারি ভর্তুকি ও চুক্তিগুলো বাতিল করা। এতে শত শত কোটি ডলার বাঁচাতে পারে।

জবাবে নিজের মালিকানাধীন এক্সে পোস্ট দেন ইলন মাস্ক। সেখানে তিনি লেখেন, হ্যাঁ, ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করা উচিত। তবে বাস্তবতা হলো, কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ট্রাম্পকে অভিশংসনের সম্ভাবনা খুবই কম।

এর আগে মাস্কের সমালোচনা করে ট্রাম্প বলেন, ইলন মাস্কের ওপর তিনি ভীষণ হতাশ। জবাব দেন মাস্কও। তিনি বলেন, তাঁর সহায়তা ছাড়া ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প জিততে পারতেন না। 

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর