ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার ইরানের 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মার্কিন বাহিনীর ওপর হামলায় স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। ২৮ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মার্কিন বাহিনীর ওপর হামলায় স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। ২৮ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। 

প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে জানেন কয়েকটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের বিষয়ে জানতে পেরে ক্ষুব্ধ হন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। মাস্কের প্রতিষ্ঠানের একটি দল মনে করে, স্টারলিংকের এই দুটি অননুমোদিত ব্যবহার মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের তৎপরতার সঙ্গে সম্পর্কিত।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী একমুখী আক্রমণকারী ড্রোন পরিচালনায় স্টারলিংকের সামরিক সংস্করণ ব্যবহার করেছে। এ সংস্করণের নাম ‘স্টারশিল্ড’। তবে এ জন্য তারা তুলনামূলক কম খরচের একটি প্যাকেজ ব্যবহার করেছে। প্যাকেজটি মূলত স্থল অভিযানের জন্য তৈরি। মাস্ককে এসব তথ্য জানানো হয়েছিল বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন এ বিষয়ে অবগত একজন ব্যক্তি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো একটি গোপন প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর– পেন্টাগন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে পাঠানো প্রতিবেদনটি সম্পর্কে তারা অবগত নয়।

ইউক্রেন ও ইরানে চলমান যুদ্ধের মধ্যে ভূরাজনৈতিক সংঘাতপূর্ণ এলাকায় স্টারলিংকের ব্যবহার, এর ওপর মার্কিন সরকারের নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন পক্ষের অবৈধ ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরানে স্টারলিংক পরিচালনার অনুমতি নেই। তবে মাস্ক এর আগে বলেছেন, দেশটিতে এই সেবা চালু রয়েছে। ইরানে অস্থিরতার বিভিন্ন সময়ে দেশটির কর্তৃপক্ষ সাধারণ মানুষের জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। এর মধ্যে গত জানুয়ারিতে ইরানজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। এরপর যুক্তরাষ্ট্র সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠায় বলে জানায় ওয়াল স্ট্রিট জার্নাল।

 

ইতিহাসের সর্বোচ্চ দরপতন
মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের দরপতন অব্যাহতভাবে হচ্ছিল। ধারাবাহিক পতন হতে হতে যা এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে গেছে। গতকাল শনিবার এক মার্কিন ডলারে মিলছিল প্রায় ৩০ লাখ রিয়াল।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার ৫ মাত্রার ওই ভূমিকম্পে লস অ্যাঞ্জেলেস বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। 
আমেরিকার সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে যখন নতুন করে উত্তেজনা বাড়ছে, তখন একের পর এক কড়া বার্তা দিচ্ছে ইরান। দেশটির সামরিক বাহিনী বলেছে, শত্রুর যেকোনো ভুল পদক্ষেপের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তারা।...
নিরাপত্তা শঙ্কায় আমেরিকার মন্ত্রিসভার সদস্যরা সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন। বর্তমানে ট্রাম্প প্রশাসনের অন্তত ৬ জন সদস্য ওয়াশিংটনে সামরিক আবাসনে থাকছেন। যা অন্য যেকোনো প্রেসিডেন্টের আমলের তুলনায়...
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর নতুন মৌসুমের প্রচারে এবার ভারতের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেনকে দেখা গেল সিরিজের কাল্পনিক গ্রাম ফুলেরায়। গ্রামটির চেনা পরিবেশে দেশি সাজে হাজির হয়ে...
দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানির বিকল্প উৎস সম্প্রসারণের লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে (জি-টু-জি) বাণিজ্য সহযোগিতার নতুন...
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ের পর চালক জাহিদ রহমানকে (২০) হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা...
দেশের সার্বিক আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে সচিবালয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর