নোবেলজয়ী মাচাদোর সঙ্গে দেখা করবেন ট্রাম্প

ভেনেজুয়েলার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য। শান্তিতে নোবেলজয়ী ও প্রেসিডেন্ট মাদুরোর কট্টর সমালোচক মারিয়া মাচাদোর সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অন্যতম সমালোচক এবং শান্তিতে নোবেলজয়ী মারিয়া মাচাদোর সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা আছে বলে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি হোয়াইট হাউস।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর মাচাদোর সঙ্গে এটাই হবে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ। মাচাদো ট্রাম্পের কট্টর সমর্থক হওয়া সত্ত্বেও তার প্রতি আগ্রহ দেখাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের মতে, ভেনেজুয়েলার নেতৃত্ব দেয়ার মতো অভ্যন্তরীণ সমর্থন বা সম্মান মাচাদোর নেই।

ফক্স নিউজকে ট্রাম্প জানিয়েছেন, বর্তমানে অন্তর্বর্তী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারের জন্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ভেনেজুয়েলাকে অপেক্ষা করতে হবে। 

এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের কার্যক্রম আরও কয়েক বছর ধরে চলতে পারে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার ওপর মার্কিন তদারকি কতদিন চলবে, তা সময়ই বলে দেবে।’ এর আগে নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার তেল বিক্রির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ অনির্দিষ্টকাল বজায় থাকবে বলে জানায় হোয়াইট হাউস। 

নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ১ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। খনির অবকাঠামোসহ অন্যান্য খাতে বৃহত্তর মার্কিন বিনিয়োগ ওয়াশিংটনের সঙ্গে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সংবেদনশীল এক গোপন অভিযানে তাঁর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফকে মস্কোয় পাঠিয়েছিলেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।...
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। বন্যার পানিতে বড় বড় পাথর, ধাতব কাঠামো এবং অন্যান্য ধ্বংসাবশেষ কলোরাডো নদীতে ভেসে গেছে। রয়টার্স জানিয়েছে এ...
জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর