ইরান ভেনিজুয়েলার মতো নয়: ট্রাম্প

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৩:১৪ পিএম

ইরানের কাছে থাকা উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের নিয়ন্ত্রণে নিতে ওয়াশিংটনের কোনো চুক্তির প্রয়োজন নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো মুহূর্তে এটি দখল করতে পারে, তবে এই মুহূর্তে তেমন কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছেন না তিনি। পাশাপাশি তিনি জানান, ইরান ভেনিজুয়েলার মতো সহজ নয়।

বৃহস্পতিবার (৪ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। আমরা চাইলে এখনই তা করতে পারি। আমরা যদি সত্যিই তা করতে চাই, আমার মনে হয় না তারা আমাদের আটকাতে পারবে। তবে এই মুহূর্তে তার কোনো কারণ বা প্রয়োজন নেই। এটি মাটির নিচে সুরক্ষিত বা সমাহিত অবস্থায় রয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের ইউরেনিয়াম মজুতটি বর্তমানে মার্কিন গোয়েন্দা নজরদারিতে রয়েছে। তিনি বলেন, ‘সেটি সব কোণ থেকে পর্যবেক্ষণ ও ছবি তোলা হচ্ছে। কেউ যদি এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, তবে আমাদের কী করতে হবে তা আমরা ভালো করেই জানি।’

তবে এই ধরনের কোনো সামরিক অভিযান বেশ জটিল হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ইরানে গিয়ে এই কাজ করা ভেনিজুয়েলার মতো সহজ নয়। সেখানে অন্তত দুই সপ্তাহ অবস্থান করতে হবে এবং প্রচুর সামরিক সরঞ্জামের প্রয়োজন পড়বে। যুদ্ধের শুরুর দিকে আমরা এমন একটি অভিযানের কথা ভেবেছিলাম।’

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই পরিমাণ ইউরেনিয়ামকে আরও কিছুটা পরিশোধন করা হলে তা দিয়ে সহজেই পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। বর্তমানে এই পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

অবশ্য চলমান যুদ্ধ ও যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্যকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে, দুই দেশের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি হলে তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দেখা করতেও রাজি আছেন এবং সে ক্ষেত্রে তিনি পূর্ণ সম্মান প্রদর্শন করবেন। তবে চলমান শান্তি আলোচনার মধ্যে লেবানন যুদ্ধকে এই পরমাণু চুক্তি থেকে আলাদা রাখতে চান বলে পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প প্রশাসনের অনানুষ্ঠানিক উপদেষ্টা মাউরিসিও ক্লেভার ক্যারন তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা বিষয়ক উপদেষ্টা ছিলেন। দায়িত্ব থেকে স্বেচ্ছায়...
এইচ-ওয়ান-বি ভিসায় প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপকৃত এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করেছে মার্কিন আদালত। রায়ে বলা হয়, বিশেষায়িত ক্ষেত্রে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের নিয়োগে কোম্পানিগুলোর ব্যবহৃত...
শততম দিন পূর্ণ করল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত। ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর নামমাত্র যুদ্ধবিরতিতে সম্মত হলেও চলছে হামলা পাল্টা হামলা। এর ফলে প্রশ্ন উঠেছে যুদ্ধের মূল কলকাঠি নাড়ানো...
ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্র চাইলে দখল করতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এমন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর