ট্রাম্প প্রশাসনের অনানুষ্ঠানিক উপদেষ্টা মাউরিসিও ক্লেভার ক্যারন তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা বিষয়ক উপদেষ্টা ছিলেন। দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে যাওয়ার কথা জানিয়েছেন ক্যারন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তবে বেশ কয়েকটি সূত্র দাবি করেছে, কয়েক সপ্তাহ ধরেই পদত্যাগের জন্য তার ওপর চাপ কাজ করছিল। মিয়ামিভিত্তিক এই ব্যবসায়ী আনুষ্ঠানিক সরকারি দায়িত্বে না থাকলেও সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাজ করতেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সাথেও ঘনিষ্ঠভাবে কাজ করেছেন ক্লেভার-ক্যারন।
ভেনেজুয়েলার রাজনৈতিক পরিবর্তনের পর দেশটি নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশল নির্ধারণে তিনি অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান।
এদিকে ক্লেভার ক্যারনের পদত্যাগের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হোয়াইট হাউজ।



