হোয়াইট হাউসে হামলার পরিকল্পনা নস্যাতের দাবি এফবিআইয়ের, গ্রেপ্তার ৫  

হোয়াইট হাউসে ইউএফসি ইভেন্ট ঘিরে হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে এফবিআই। বিস্ফোরক ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্রে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৪:৩৬ পিএম

হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ইভেন্ট ঘিরে হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা– এফবিআই। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

প্রসিকিউটরদের অভিযোগ, হামলার পরিকল্পনায় বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে আশপাশের ভবনগুলোতে আঘাত ও পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনা ছিল। আতঙ্কে ছুটতে থাকা জনতাকে স্নাইপার দলের দিকে ঠেলে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। এরপর দ্বিতীয় ধাপে হোয়াইট হাউসের গেট ভেঙে ভেতরে প্রবেশের ছক ছিল।

মার্কিন একাধিক সংবাদমাধ্যম জানায়, গ্রেপ্তার ৫ জনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের প্রত্যেকের যাবজ্জীবন কারাদণ্ড ও আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে। 

আদালতের নথি অনুযায়ী, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মতো ব্যক্তিরা।  

 

 

নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ১ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। খনির অবকাঠামোসহ অন্যান্য খাতে বৃহত্তর মার্কিন বিনিয়োগ ওয়াশিংটনের সঙ্গে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সংবেদনশীল এক গোপন অভিযানে তাঁর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফকে মস্কোয় পাঠিয়েছিলেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।...
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। বন্যার পানিতে বড় বড় পাথর, ধাতব কাঠামো এবং অন্যান্য ধ্বংসাবশেষ কলোরাডো নদীতে ভেসে গেছে। রয়টার্স জানিয়েছে এ...
জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর