মাচাদোর দেশে ফেরায় বাধা হবে না যুক্তরাষ্ট্র 

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০১:৪৬ পিএম

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর নিজ দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না। তবে, তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে।

যুক্তরাষ্ট্রের এক কূটনীতিক বুধবার এমন মন্তব্য করেন বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ আমেরিকা বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী লুইস মেন্দেজ কংগ্রেসের এক শুনানিতে বলেন, ‘পররাষ্ট্র দপ্তরের নীতি স্পষ্ট। মারিয়া কোরিনার দেশে ফেরার পথে আমরা কোনো বাধা সৃষ্টি করব না।’

গত ডিসেম্বরে নরওয়েতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য ভেনেজুয়েলা ছাড়েন মাচাদো। এরপর থেকে তিনি আর দেশে ফেরেননি।

মেন্দেজ বলেন, ‘তবে আমার মনে হয়, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আমাদের আরও কিছু কাজ করতে হবে। যাতে তিনি ফিরে এলে তাকে গ্রেপ্তার করা না হয়।’

২৪ জুনের ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর মাচাদো একাধিকবার কারাকাসে ফেরার চেষ্টা করেন। কিন্তু ভেনেজুয়েলার কূটনৈতিক চাপের কারণে তিনি তা করতে পারেননি।

যুক্তরাষ্ট্রের সরকার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে মাচাদোর দেশে ফেরার অনুমতি দিতে রাজি করানোর চেষ্টা করেছে কি না—এমন প্রশ্নের জবাবে মেন্দেজ বলেন, ‘হ্যাঁ। আমরা অন্তর্বর্তী কর্তৃপক্ষের কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে জানিয়েছি।’

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ডেলসি রড্রিগেজ ক্ষমতায় রয়েছেন। দুজনই ক্ষমতাসীন দলের নেতা। মঙ্গলবার তিনি ঘোষণা দেন, তার সরকার আগামী মাস থেকে বিরোধী দলের সদস্যদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছে।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর