স্পেনের কাছে ফাইনালে হারের পর আর্জেন্টিনায় ব্যাপক দাঙ্গা

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। রোববার রাতে ক্ষুব্ধ আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, খেলা শেষে হাজার হাজার সমর্থক বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী ওবেলিস্ক মনুমেন্টের সামনে জড়ো হন। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও মধ্যরাতে আকস্মিকভাবে সহিংসতা শুরু হয়। কিছু সমর্থক ওবেলিস্কের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে দাঙ্গা পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে।

এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজন আহতও হয়েছেন, যার মধ্যে ৭ জন পুলিশ সদস্যও আছেন।

স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবায়ে জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীর বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে ম্যাচ শেষে আর্জেন্টাইন খেলোয়াড়দের মধ্যেও চরম হতাশা দেখা গেছে। স্পেনের কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে স্প্যানিশ ফুটবলারদের ওপর চড়াও হতে দেখা যায়। এমনকি নিউজার্সিতে ট্রফি দেওয়ার সময় স্পেনের খেলোয়াড়দের দিক থেকে মুখ ফিরিয়ে নেন দক্ষিণ আমেরিকার এই দলটির ফুটবলাররা।

ভারতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং সুবিধাবঞ্চিত মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছেন। মঙ্গলবার এ কথা জানিয়েছে জাতিসংঘের জাতিগত বৈষম্য বিলোপবিষয়ক...
আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রশিক্ষণ শেষে দাবানল নেভানোর অভিযানে যাওয়ার...
আসন্ন আইনসভা নির্বাচনকে কেন্দ্রে করে অস্থির পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীর। নির্বাচনকে কেন্দ্রে করে পুরো অঞ্চলে নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা ও রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে পড়েছে। নির্বাচনের ঠিক আগে,...
ছোট জাতের একদল কুকুরকে মেক্সিকোর জাতীয় ফুটবল দলের জার্সি পরিয়ে মাঠে এসেছেন এক সমর্থক। প্রথম দেখায় মনে হতে পারে এটি যেন কোনো কুকুরের প্রদর্শনী। তবে বাস্তবে এটি বিশ্বকাপের উন্মাদনায় নিজের দেশের প্রতি...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর