পেরুতে ৬.৭ মাত্রার ভূমিকম্প, পাহাড়ি এলাকায় ভূমিধস

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল জুনিন শহর থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২৯ কিলোমিটার।

পেরুর জাতীয় জরুরি কার্যক্রম কেন্দ্র (কোয়েন) জানিয়েছে, ভূমিকম্পের কম্পন বিভিন্ন এলাকায় মাঝারি থেকে তীব্রভাবে অনুভূত হয়েছে। রাজধানী লিমা ছাড়াও হুয়ানুকো ও কায়াও অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। 

স্থানীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, ভূমিকম্পের সময় আতঙ্কিত বাসিন্দারা বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হার্নান্দো তাভেরা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ভূমিকম্পের ঝাঁকুনি ছিল বেশ তীব্র। পাহাড়ি ঢালে ভূমিধস ও পাথর ধসের ঘটনা ঘটেছে।’

এর আগে, গত জুলাই মাসে জুনিন অঞ্চলে ৫.১ মাত্রার একটি ভূমিকম্পে ছয়জন নিহত এবং ৩২ জন আহত হন। ওই ভূমিকম্পে ৫২টি বাড়িঘরও ধ্বংস হয়ে যায়।

জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
চীনের তিব্বতের বাচেন অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩২ জন। ভূমিকম্পের পর জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
একের পর এক শক্তিশালী ভূমিকম্প—দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, বারবার কাঁপছে ভূখণ্ড। ভেনেজুয়েলা, কলম্বিয়া হয়ে সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ার বড় মাত্রার ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ। ঝুঁকিতে...
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ১৯ জন, ওয়ারী বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ২৬ জন, তেজগাঁও বিভাগ ৪৮ জন, মিরপুর বিভাগ ৭৩ জন, গুলশান বিভাগ ১৮ জন, উত্তরা বিভাগ ৪৭ জন, গোয়েন্দা বিভাগ...
বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস...
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খুলে প্রায় ৫ মাসে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। এখন গণনার কাজ চলছে। টাকা ছাড়াও এসব দান বাক্সে বরাবরের মতো স্বর্ণ-রুপার অলঙ্কার এবং বিভিন্ন দেশের...
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর