ট্রাম্পের সঙ্গে একদিনে নেতানিয়াহু ও জেলেনস্কির বৈঠক

একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৮:৩০ এএম

একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, এই দুই নেতার সঙ্গে ইতিবাচক ও ফলপ্রসূ বৈঠক করেছেন ট্রাম্প। গত ২৮ ফেব্রুয়ারি ইরান সংঘাত শুরুর পর এটিই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে প্রথম বৈঠক। 

বৈঠকে মূল লক্ষ্য ছিল ইরান সংঘাত, লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের মতো বিষয় নিয়ে আলোচনা।

এদিকে একইদিনে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এসময় ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে আলোচনা করেন তারা। মঙ্গলবার ওয়াশিংটনে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আসেন এ দুই নেতা।

ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বাণিজ্য শুল্ক ও আগ্রাসী নীতির মুখে কানাডার দিকে ঝুঁকছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সম্পর্কোন্নয়ের লক্ষ্যে কানাডাকে প্রথম অ্যাসোসিয়েট মেম্বার বা সহযোগী সদস্য...
ইরান যুদ্ধ ইস্যুতে অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। হেগসেথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তার নিজ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা থমাস ম্যাসি। বার্তা...
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সহায়তাকারী সেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয় বেসরকারি ডায়াগনস্টিকে। আর এই ঘটনাকে হাসপাতালের নিয়ম মনে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
জামায়াতে ইসলামীর লংমার্চ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর