আর্জেন্টিনায় প্রশিক্ষণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রশিক্ষণ শেষে দাবানল নেভানোর অভিযানে যাওয়ার প্রস্তুতির সময় এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১২:০০ পিএম

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রশিক্ষণ শেষে দাবানল নেভানোর অভিযানে যাওয়ার প্রস্তুতির সময় এ দুর্ঘটনা ঘটে।

ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বলা হয়, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল একটি বেল ৪১২ মডেলের। এটি প্রতিবেশী প্রদেশে কয়েক দিন ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করতে যাওয়ার আগে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছিল। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ইসচিগুয়ালাস্তো ন্যাচারাল পার্ক এলাকায় উড্ডয়নের সময় হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

সান হুয়ানের গভর্নর মার্সেলো অরেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক শোক বার্তায় বলেন, তারা দুর্ঘটনার খবর পেয়েছেন। নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ সদস্য এবং সিভিল প্রোটেকশন বিভাগের কর্মীরা রয়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ।

আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মন্টেওলিভা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, শোকের এই সময়ে তিনি নিহতদের পরিবার ও সহকর্মীদের পাশে রয়েছেন।

এ দুর্ঘটনার পর সান হুয়ান প্রাদেশিক সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় ও প্রাদেশিক পতাকা অর্ধনমিত রাখা হবে।

এদিকে, অস্ট্রিয়ার সমান আয়তনের আধা-শুষ্ক অঞ্চল লা রিওখায় সপ্তাহের শুরু থেকে একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র তিন দিনেই শত শত হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর