দক্ষ বিদেশি কর্মীর ভিসা ফি লাখ ডলার করছেন ট্রাম্প 

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম

উচ্চ-দক্ষ বিদেশি কর্মীদের জন্য বহুল আলোচিত এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার নির্ধারণ করে তা স্থায়ী করার প্রস্তাব দিয়েছে মার্কিন ট্রাম্প প্রশাসন। বিচারবিভাগীয় নির্দেশে সাময়িকভাবে আটকে থাকা বিতর্কিত এই সিদ্ধান্তকে স্থায়ী রূপ দিতে সম্প্রতি প্রবিধানটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

এটি এখন ৩০ দিনের সর্বসাধারণের মতামতের পর্যায়ে রয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত হতে পারে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মূলত প্রযুক্তি, শিক্ষা ও গবেষণা খাতে আন্তর্জাতিক মেধা নিয়োগে এই ভিসা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আগে এর আবেদন ফি ছিল মাত্র ২ থেকে ৫ হাজার ডলার। ২০২৫ সালে এক নির্বাহী আদেশে এই ফি বহুগুণ বাড়ানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউএস চেম্বার অব কমার্স, ডেমোক্র্যাট পরিচালিত অঙ্গরাজ্য ও বিভিন্ন শ্রমিক সংগঠনের আইনি চ্যালেঞ্জের মুখে গত জুনে এক নির্দেশনায় এই বর্ধিত ফি আদায় স্থগিত করেন দেশটির এক ফেডারেল বিচারক।

প্রশাসনের পক্ষে দাবি করা হচ্ছে, কম বেতনের বিদেশি কর্মী এনে দেশীয় আমেরিকানদের ছাঁটাই বন্ধ করতেই এই কঠোর পদক্ষেপ। অন্যদিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর অভিযোগ, এটি তাদের প্রয়োজনীয় যোগ্য কর্মীর সংকট তৈরি করবে এবং বৈশ্বিক প্রতিযোগিতা থেকে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে পিছিয়ে দেবে।

কঠোর নীতি ও আইনি অনিশ্চয়তার কারণে এরই মধ্যে নিয়োগকর্তাদের মধ্যে ভিসা আবেদনের আগ্রহ কমেছে। মার্কিন ইমিগ্রেশন সার্ভিসের তথ্যানুযায়ী, গত বছর এইচ-১বি নিবন্ধনের সংখ্যা কমে দাঁড়ায় ৩ লাখ ৪৪ হাজারে, যা ২০২৩ সালের চাহিদার অর্ধেকেরও কম।

প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর