ইরাকের শেষ ঘাঁটি থেকেও সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকে থাকা সবশেষ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবারের মধ্যে কুর্দিস্তান প্রদেশ থেকে সরে যাবে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সব সেনা। ২০২৫ সাল থেকে ইরাকি বাহিনীর কাছে একের পর এক সামরিক ঘাঁটি হস্তান্তরের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ এএম

ইরাকে থাকা সবশেষ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবারের মধ্যে কুর্দিস্তান প্রদেশ থেকে সরে যাবে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সব সেনা। ২০২৫ সাল থেকে ইরাকি বাহিনীর কাছে একের পর এক সামরিক ঘাঁটি হস্তান্তরের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। এতে বাগদাদের ওপর তেহরানের প্রভাব আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

দেশটিতে ঘাঁটি স্থাপনের পর দুই দশকে অন্তত সাড়ে ৪ হাজার মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। জো বাইডেন প্রশাসনের সময় ২০২৪ সালে সেনা প্রত্যাহারের সমঝোতা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেটি বাস্তবায়ন করছে। এই পদক্ষেপকে নিজেদের বিজয় হিসেবে দেখছে ইরাকে থাকা ইরানের মিত্ররা। যদিও সময়ের আগে মার্কিন সেনা প্রত্যাহার বিপদ ডেকে আনতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। আইএস বা তাদের সমর্থিত বিভিন্ন গোষ্ঠী পুণরায় সক্রিয় হয়ে উঠতে পারে বলে শঙ্কা জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই গভীর হচ্ছে ইরানের অর্থনৈতিক সংকট। মুদ্রার রেকর্ড দরপতন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং অবকাঠামোগত ক্ষতির কারণে কঠিন হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন।...
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান পরোক্ষ...
যুদ্ধ বন্ধে নিউইয়র্কে কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার এ বিষয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক সাড়া পাওয়া যাবে বলে জানিয়েছেন ইরানের...
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হলে এর জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন প্রেসিডেন্ট ইরানের ৭ দিনের রূপরেখা প্রত্যাখান করার পর এই কথা...
বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। তাঁরা বলছেন, জটিল এ সংকট এমনকি বাংলাদেশ-মিয়ানমারও সমাধান করতে পারবে না। সমাধানের...
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দূষণ কমাতে এবং উৎসে বর্জ্য পৃথকীকরণের চর্চা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ‘প্লাস্টিকস সার্কুলারিটি...
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ২৩৫ ইউনিটের জন্য ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা বিল এসেছে।
লোডিং...

এলাকার খবর