আগ্নেয়গিরির ছাইয়ের কারণে বালিতে বহু ফ্লাইট বাতিল

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম

আগ্নেয়গিরির ছাইয়ের কারণে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার বালির দ্বীপের মধ্যে বেশিরভাগ ফ্লাইট বাতিল করেছে বেশ কয়েকটি এয়ারলাইন্স। এরমধ্যে জেটস্টার এবং ভার্জিন অস্ট্রেলিয়ার মতো এয়ারলাইন্সও রয়েছে।

বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে আকাশে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) এলাকা পর্যন্ত ছাই ছড়িয়ে পড়ে। আর এ কারণেই ফ্লাইট বাতিল করেছে জেটস্টার এবং ভার্জিন অস্ট্রেলিয়ার মতো এয়ারলাইন্স।

জেটস্টার এবং ভার্জিন অস্ট্রেলিয়া বুধবার জানিয়েছে, মাউন্ট লেওটোবি লাকি লাকির আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ডেনপাসারের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।

জেটস্টার এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি অগ্ন্যুৎপাতের কারণে আগ্নেয়গিরির ছাইয়ের কারণে বালিতে যাওয়া এবং সেখান থেকে ফ্লাইট পরিচালনা করা নিরাপদ নয়।’

কান্টাস বলেছে, ‘‘বেশ কয়েকটি ফ্লাইট ‘ব্যহত’ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের সরাসরি জানানো হবে এবং তাদের বিকল্প সেবা দেওয়া হবে।’’

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটট্রেডার২৪ জানিয়েছে এয়ারএশিয়ার এয়ারলাইন্সের বালি দ্বীপের ফ্লাইটও বাতিল করা হয়েছে।

অস্ট্রেলিয়া থেকে প্রতিবছর প্রচুর পর্যটক আসে বালি দ্বীপে। বলা হয়ে থাকে বালির দ্বীপের মোট পর্যটকের প্রায় এক তৃতীয়াংশ আসে অস্ট্রেলিয়া থেকে। শুধু জুলাইয়ে বালি দ্বীপে প্রায় ৬ লাখ ২৫ হাজারের বেশি পর্যটক বালি দ্বীপে ঘুরতে এসেছিল।   

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩ নভেম্বর থেকে হঠাৎ করে বালি থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরের মাউন্ট লেওটোবি লাকি লাকির আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৩১ জন। ১১ হাজারের বেশি মানুষকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বিক বিপর্যয় প্রশমন সেন্টার জানিয়েছে, শুক্রবারের অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর আকাশে ১০ কিলোমিটার বা ৬ মাইল ছাই ছড়িয়ে পড়ে যা এর আগে দেখা যায়নি। ভৌগলিক অবস্থানগত কারণে ইন্দোনেশিয়া আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্পের জন্য বেশ ঝুঁকিপূর্ণ।

বিদেশি শিক্ষার্থীদের ভিসার নিয়মে আরও কড়াকড়ির ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, এখন থেকে বিদেশি শিক্ষার্থীরা আর তাঁদের সঙ্গে পরিবারকে...
একের পর এক শক্তিশালী ভূমিকম্প—দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, বারবার কাঁপছে ভূখণ্ড। ভেনেজুয়েলা, কলম্বিয়া হয়ে সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ার বড় মাত্রার ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ। ঝুঁকিতে...
 ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। আহত দুই শতাধিক। বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে এখন অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। শনিবারের...
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জোর উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারী দল। গতকাল শনিবার ভোরের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর