ভারতের সীমান্তঘেঁষা ‘চিন’ রাজ্যের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ এএম

ভারতের মণিপুর রাজ্যের লাগোয়া মিয়ানমারের ‘চিন’ দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী যোদ্ধা। বাংলাদেশের সীমান্তঘেঁষা রাখাইন রাজ্য দখলের পর এবার ভারতের সীমান্তঘেঁষা রাজ্য চিন দখল করল। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার বিদ্রোহী গোষ্ঠী চিন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও ম্যাং বলেন, আমাদের যোদ্ধারা মিনদাত ও কানপেটলেট শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। চিনের ৮০ শতাংশ এখন আমাদের দখলে।

মিয়ানমারের জান্তা সরকারকে হটিয়ে থাইল্যান্ড ও চীন সীসান্তের বেশির ভাগ অংশ কয়েক মাস আগেই দখলে নিয়েছে বিদ্রোহীরা। চলতি মাসের প্রথম দিকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাখাইন রাজ্য নিয়ন্ত্রণে নেয়। এর কয়েক দিনের ব্যবধানে ভারতের মণিপুর সীমান্তের চিন রাজ্যেরও দখল নিল তারা। 

ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, জান্তাবিরোধী নতুন জোট ‘চিন ব্রাদারহুড’-এর শরিক ‘ইয়াও ডিফেন্স ফোর্স’, সাগাইন অঞ্চলে সক্রিয় ‘ইয়াও আর্মি’ এবং ‘মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্স’ চিন প্রদেশ দখলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত প্রধানমন্ত্রী অং সান সূচিকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী। এর আড়াই বছরের মাথায় ২০২৩ সালের নভেম্বর থেকে মিয়ানমারের তিন বিদ্রোহী গোষ্ঠী—তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ), আরাকান আর্মি (এএ) এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) মিলে জান্তা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে।

পরে জান্তাবিরোধী অভিযানে যোগ দেয় চিন ন্যাশনাল আর্মি (সিএনএ) এবং চায়নাল্যান্ড ডিফেন্স ফোর্স (সিডিএফ) এবং সু চির সমর্থক সশস্ত্র গোষ্ঠী ‘পিপলস ডিফেন্স ফোর্স’ (পিডিএফ)।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর