ভয়াবহ বন্যায় বিপর্যস্ত এশিয়ার চার দেশ

ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে এশিয়ার চার দেশ—ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা—প্রাণহানি ও ব্যাপক ক্ষতির মুখে। ইন্দোনেশিয়ায় ১৭৪, থাইল্যান্ডে ১৪৫, শ্রীলঙ্কায় ৫৬ এবং মালয়েশিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে।

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত এশিয়ার চার দেশ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ও শ্রীলঙ্কা। চার দেশে প্রাণহানি প্রায় ৪০০। এরমধ্যে কেবল ইন্দোনেশিয়াতেই প্রাণ গেছে ১৭৪ জনের। থাইল্যান্ডে ১৪৫, শ্রীলঙ্কায় ৫৬ এবং মালয়েশিয়ায় মৃত্যু হয়েছে দুই জনের। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য মানুষ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরে প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা। যার ফলে প্রদেশের বেশ কয়েকটি জেলায় বন্যা ও ভূমিধস হয়েছে। এরমধ্যে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চল জুড়ে সম্প্রতি আঘাত হেনেছে বিরল ঘূর্ণিঝড় সেনিয়ার। এর প্রভাবে প্লাবিত হয়েছে নিকটবর্তী মালাক্কা প্রণালী। এতে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। সময়ের সাথে সাথে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, চরম আবহাওয়ার কারণে আগামী দুই দিনে পশ্চিম সুমাত্রা এবং রিয়াউসহ আরও বেশ কয়েকটি বন্যার আশঙ্কা করা হচ্ছে।

৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে এশিয়ার আরেক দেশ থাইল্যান্ড। দক্ষিণাঞ্চলে প্লাবিত হয়েছে ১০টি প্রদেশ। হাত ইয়ে শহরে  একদিনেই ৩৩৫ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশির ভাগ মানুষ।

বন্যার কবলে পড়েছে ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ মালয়েশিয়াও। বন্যাদুর্গত এলাকা থেকে ৩২ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৯টি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র। এ ছাড়া দেশের আরও ১৯টি কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে তাদের সেবা অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

এদিকে বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। আকস্মিক বন্যায় বাড়ছে হতাহতের সংখ্যা। ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই মধ্যাঞ্চলের চা-বাগান এলাকা বদুল্লার বাসিন্দা। এলাকায় রাতে পাহাড়ি ঢাল ভেঙে ঘরবাড়ির ওপর ধসে পড়ে। ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে চার শতাধিক বাড়ি। এ ছাড়াও নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৪০ হাজার বাসিন্দাকে।

হিমবাহধসে নেপালে সৃষ্ট ভয়াবহ ঢলের ৯ দিন পর একটি সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদের একজন...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ...
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ জনে। এখনও নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। বুধবার নেপাল পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
নেপালের ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধারের পর কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যথাযথ সম্মানের সঙ্গে সৎকার করা। অনেক মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে নেপালের চিতওয়ান...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর