ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন প্রবীণ। উদ্ধার তৎপরতা ও জননিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পিএম

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে মানাডো শহরে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় গতকাল রোববার রাতে ওয়ারদা দামাই নামের ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগে। এ সময় অনেকে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বার্ধক্যজনিত কারণে অনেকের পক্ষেই দ্রুত ঘর থেকে বের হওয়া সম্ভব হয়নি। অধিকাংশের মরদেহ ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

মানাডো শহরের ফায়ার সার্ভিস ও উদ্ধার সংস্থার প্রধান জিমু রোটিনসুলু জানিয়েছেন, স্থানীয় সময় রোববার রাত ৮টা ৩১ মিনিটে তারা আগুনের খবর পান। খবর পাওয়ার পরপরই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তবে প্রবীণদের অনেকের শরীর আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের রক্ষা করা সম্ভব হয়নি। উদ্ধারকৃতদের মধ্যে ১২ জনকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা সম্ভব হয়েছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, বৃদ্ধাশ্রমের ভবনটি দাউ দাউ করে জ্বলছে এবং সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রবীণদের ঘর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আহত তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ইন্দোনেশিয়ায় ভবন ও শিল্পপ্রতিষ্ঠানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের সমালোচনা রয়েছে। চলতি মাসের শুরুর দিকেও দেশটির রাজধানী জাকার্তার একটি অফিস ভবনে আগুন লেগে অন্তত ২২ জন প্রাণ হারান। সুলাওয়েসি দ্বীপের এই দুর্ঘটনাটি দেশটির জননিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে পুনরায় সামনে নিয়ে এসেছে। 

কর্তৃপক্ষ এখনো আগুনের সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি। তবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।

 

জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী পাঁচ মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষণায় বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের সবচেয়ে বড়...
ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে শতাধিক আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারীদল।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর