হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া মোগল জিমিকে ২০ বছরের কারাদণ্ড

হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া মোগল জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বিদেশি যোগসাজশ ও রাষ্ট্রদ্রোহী প্রকাশনার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ এএম

হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া মোগল জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বিদেশি যোগসাজশ ও রাষ্ট্রদ্রোহী প্রকাশনার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর। প্রতিবেদন বলছে, দীর্ঘদিন বিচারকাজ চলতে থাকায় এরই মধ্যে ৫ বছরেরও বেশি সময় কারাগারে কাটিয়েছেন লাই।

এদিকে, লাই ছাড়াও তার অ্যাপল ডেইলি সংবাদপত্রের ৬ সহকর্মীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়েছে।

৭৮ বছর বয়সী লাইয়ের মুক্তি দাবি করেছেন তার পরিবারের সদস্য, আইনজীবী, সমর্থক ও সাবেক সহকর্মীরা। তিনি হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন তারা।

এর আগে, মামলাটিকে মিথ্যা ও সাজানো উল্লেখ কোরে, লাইয়ের মুক্তি দাবি করে পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী।

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযানে এক সপ্তাহে ১২ হাজার ৬শ জনের বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে এ খবর।
সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে ১২ হাজারের বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
ভারতের পশ্চিমবঙ্গে হোটেল শিখা ইনের অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ ৯জন নিহতের ঘটনায় হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে কলকাতা পুলিশ।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশ গমন রহিত করতে আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে...
কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদল বিএনপি সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন...
৪৯তম বিসিএসে রাজনৈতিক কারণে কোনো প্রার্থীকে বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে তিনি এ কথা জানান।
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে এক অজ্ঞাত যুবকের (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর