শ্রীলঙ্কায় ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার কথা স্বীকার করল দেশটি

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম

শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে আজ ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। এর পেছনের কারণ হিসেবে সাবমেরিন হামলার কথা বলা হলেও সেই সাবমেরিন হামলা কারা চালিয়েছে, সে নিয়ে সংশয় ছিল। আজ বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, শ্রীলঙ্কায় ইরানি যুদ্ধজাহাজটি ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রই।

এর আগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ সংসদে জানিয়েছেন, জাহাজে মোট ১৮০ জন ছিলেন। তিনি জাহাজটিকে আইআরআইএস দেনা হিসেবে শনাক্ত করেছেন। জানা যায়, আইআরআইএস দেনা ফেব্রুয়ারি ১৮ থেকে ২৫ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে আয়োজিত নৌ মহড়ায় অংশ নিয়েছিল।

শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাবমেরিন হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। জাহাজটি পূর্ব ভারতের একটি বন্দর থেকে ইরানে ফিরছিল।

শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার বুদ্ধিকা সাম্পাথ বলেন, উদ্ধার অভিযান চালানোর সময় সমুদ্র থেকে কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩২ জনকে জীবিত উদ্ধার করে গলের দক্ষিণবন্দর শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।

মুখপাত্র আরও জানান, নৌবাহিনী জাহাজের বিপদসংকেত পেয়ে শ্রীলঙ্কা বিমানবাহিনীকে জানায় এবং উভয় বাহিনী উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারী নৌযানগুলো ঘটনাস্থলে পৌঁছালে জাহাজ দেখা যায়নি, শুধুমাত্র তেলভেজা জল ও ধ্বংসাবশেষ লক্ষ্য করা গেছে। তিনি বলেন, ‘ঘটনাটি শ্রীলঙ্কার জলসীমার বাইরে হলেও আমরা সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’

শ্রীলঙ্কা নৌবাহিনী জানিয়েছে, ইরানি জাহাজটিতে হামলার সময়ে আশেপাশে কোনো অন্য জাহাজ বা বিমান দেখা যায়নি। উদ্ধার অভিযান চলাকালে শুধুমাত্র তেলভেজা জল এবং ধ্বংসাবশেষ লক্ষ্য করা গেছে।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর