৬ বছর পর চালু হচ্ছে চীন–উত্তর কোরিয়ার ট্রেন

করোনা মহামারিতে বন্ধ হওয়া ট্রেন ফের চালু করছে চীন ও উত্তর কোরিয়া। দু দেশের মধ্যে বৃহস্পতিবার থেকে এই ট্রেন সেবা চালু হচ্ছে বলে চীনের রেল কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি।

আপডেট : ১১ মার্চ ২০২৬, ১১:০০ এএম

করোনা মহামারিতে বন্ধ হওয়া ট্রেন ফের চালু করছে চীন ও উত্তর কোরিয়া। দু দেশের মধ্যে বৃহস্পতিবার থেকে এই ট্রেন সেবা চালু হচ্ছে বলে চীনের রেল কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার গভীর রাতে এক বিজ্ঞপ্তিতে চায়না রেলওয়ে জানিয়েছে, বেইজিং এবং পিয়ংইয়ংয়ের মধ্যে সপ্তাহে চারবার ট্রেন চলবে, অন্যদিকে চীনের সীমান্তবর্তী শহর ডানডং এবং উত্তর কোরিয়ার রাজধানীর মধ্যে পরিষেবা প্রতিদিন চলবে।

চায়না রেলওয়ে আরও জানিয়েছে, ট্রেন পরিষেবা একটি চলমান সংযোগ। এটি চীন ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্বকে শক্তিশালী করে।

২০২০ সালের শুরুর দিকে সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এর উৎসস্থল চীন। ওই মহামারির পর ট্রেন সেবা বন্ধ করে দেয় দু দেশই।

প্রতিবেদন বলছে, মহামারি থেকে চীন পুরোপুরি স্বাভাবিক হলেও উত্তর কোরিয়া ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ২০২৪ সাল থেকে সীমিত সংখ্যক পর্যটক প্রবেশের সুযোগ করে দিচ্ছে দেশটি।

২০২০ সালের গোড়ার দিকে মহামারির শুরুতে উত্তর কোরিয়ায় নিষেধাজ্ঞা আরোপ না করা পর্যন্ত বিদেশি পর্যটকদের মধ্যে চীনা পর্যটকদের সংখ্যাই ছিল একটি বড় অংশ।

ভূরাজনৈতিক চাপ ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে ইরান। অর্থনীতি, প্রযুক্তি ও নিরাপত্তায় বাড়ছে পারস্পরিক সহযোগিতা। এতে পশ্চিমা নির্ভরতার বাইরে নতুন অংশীদারত্ব...
বিশ্ব রাজনীতিতে বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রভাবের বাইরেও নিজেদের প্রতিনিধিত্ব আরও বেশি জোরদার করতে চায় এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলো। এই পরিবর্তিত বাস্তবতায়...
যুক্তরাষ্ট্রে তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ এই বৈঠকে চীনের সঙ্গে বাণিজ্য...
১১ বছর পর যুক্তরাষ্ট্র সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার জয়েন্ট বেস অ্যান্ড্রুসে শি জিনপিংকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তার সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর