ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৫:০৯ পিএম

জাপানে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এমনটাই দাবি করেছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়।

শনিবার নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এ অভিযোগ করেছে জাপানের পিএমও (প্রাইম মিনিস্টারস অফিস) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) শেয়ার করা পোস্টে তাঁরা লিখেছে, ‘[জরুরি সতর্কতা] উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক মিসাইল (ক্ষেপণাস্ত্র) উৎক্ষেপণ করেছে। বিস্তারিত আসছে…’

এদিকে, মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা উত্তর কোরিয়ার দিক থেকে জাপানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

জাপানে ব্যালিস্টক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে হলো যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। 

সিউলের (দক্ষিণ কোরিয়া) জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন, পিয়ংইয়ং (উত্তর কোরিয়া) প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা বাহিনীর বরাতে আল জাজিরার প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলাকালে উত্তর কোরিয়া তাদের পশ্চিম উপকূল থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

শনিবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাঁদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এ সম্পর্কিত একটি বিবৃতি শেয়ার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৩৪ মিনিটে (জিএমটি ০৪:৩৪) ক্ষেপণাস্ত্রগুলো উত্তর-পূর্ব দিকে নিক্ষেপ করা হয়

প্রতিবেদনে আরও উল্লেখ আছে যে, জাপান ধারণা অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ ৮০ কিলোমিটার (৫০ মাইল) উচ্চতায় উঠেছিল এবং প্রায় ৩৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে গিয়ে পড়েছে, যা টোকিও’র এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) বাইরে।

তবে এখনও পর্যন্ত এসব ক্ষেপণাস্ত্রের কারণে আশেপাশে থাকা কোনো বিমান বা জাহাজের কোনোরুপ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
ওমান বন্দরের কাছাকাছি অবস্থানকারী তেলবাহী জাহাজ এমটি ফেলিতে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে হামলা হয়েছে। তবে নিরাপদে আছেন সাত বাংলাদেশিসহ মোট ২৬ নাবিক। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে...
মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর