সন্তান জন্ম দিলেই ২ লাখ টাকা দেবে এ দেশের সরকার

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৬:৫৩ পিএম

জনসংখ্যা বৃদ্ধির জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে চীন সরকার। কোনো দম্পতি কোনো সন্তান জন্ম দিলে ৩ হাজার ৬০০ ইউয়ান পাবে (৫০০ ডলার বা ৬১ হাজার টাকা)। এ ছাড়া যেসব দম্পতির ৩ বছরের কমবয়সী সন্তান রয়েছে, তাদের প্রতিটি সন্তানের জন্য আলাদা করে এই পরিমাণ অর্থ দেবে চীন সরকার। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সম্প্রতি জাতীয় এই ভর্তুকি ঘোষণা করেছে চীন সরকার। মূলত জনসংখ্যা বাড়াতেই তারা এই উদ্যোগ নিয়েছে বলে জানা যায়।   

চীনে একসময় এক সন্তান নীতি নেওয়া হয়েছিল। কিন্তু জনসংখ্যা কমতে থাকায় প্রায় এক দশক আগে সেই নীতি থেকে সরে আসে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। কিন্তু জনসংখ্যা কমা আটকানো যায়নি। এরপর থেকে একের পর এক উদ্যোগ নিয়েই চলেছে সরকার। 

এর মধ্যেই চীনকে টপকে জনসংখ্যায় শীর্ষে পৌঁছে গেছে ভারত।

এবার নতুন এই উদ্যোগ নিল চীন সরকার। সন্তান থাকলেই মিলছে বিশেষ ভাতা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, এই ভাতার কারণে ২ কোটি পরিবার সন্তান লালনপালনের খরচ পাবে। 

সোমবার নতুন এই ভাতা ব্যবস্থা চালু করে চীন সরকার। এর আওতায় এক শিশুর জন্য প্রতি বছর ৩ হাজার ৬০০ ইউয়ান ডলার পাবে একটি পরিবার। তিন বছর এই ভাতা দেওয়া হবে। এর ফলে এক শিশুর জন্য মোট ১০ হাজার ৮০০ ইউয়ান পাবে সেই পরিবার (প্রায় ২ লাখ টাকা)। এই বছরের শুরু থেকেই এই ভাতার সুবিধা মিলবে। 

এ ছাড়া ২০২২ ও ২০২৪ সালে সন্তান জন্ম দেওয়া পরিবারও একটি বিশেষ ভর্তুকি পাবে। এ ছাড়া চীনের আঞ্চলিক প্রশাসন বিভিন্ন ভাতার ব্যবস্থা রেখেছে। 

ভূরাজনৈতিক চাপ ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে ইরান। অর্থনীতি, প্রযুক্তি ও নিরাপত্তায় বাড়ছে পারস্পরিক সহযোগিতা। এতে পশ্চিমা নির্ভরতার বাইরে নতুন অংশীদারত্ব...
বিশ্ব রাজনীতিতে বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রভাবের বাইরেও নিজেদের প্রতিনিধিত্ব আরও বেশি জোরদার করতে চায় এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলো। এই পরিবর্তিত বাস্তবতায়...
যুক্তরাষ্ট্রে তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ এই বৈঠকে চীনের সঙ্গে বাণিজ্য...
১১ বছর পর যুক্তরাষ্ট্র সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার জয়েন্ট বেস অ্যান্ড্রুসে শি জিনপিংকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তার সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর