ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার পর নতুন চুক্তির কথা জানাল চীন

আপডেট : ২০ মে ২০২৬, ০৬:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফর শেষ হওয়ার পর জানা গেল, মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২০০টি জেট উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্পের সফর শেষ হওয়ার ৪ দিন পর গতকাল মঙ্গলবার (১৯ মে) এ তথ্য নিশ্চিত করেছে চীন। ট্রাম্পের সফরকালে এ সম্পর্কিত একটি চুক্তি সম্পাদন করেছে দেশ দুটি।

এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র চীনকে উড়োজাহাজের ইঞ্জিনের যন্ত্রাংশ ও উপাদান সরবরাহের নিশ্চয়তা দেবে বলে বুধবার জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। 

এছাড়া উভয় পক্ষ অক্টোবরে সম্মত হওয়া শুল্ক যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে কাজ করবে এবং প্রত্যেকে ৩০ বিলিয়ন ডলার বা তার বেশি মূল্যের পণ্যের ওপর শুল্ক হ্রাসের চেষ্টা করবে। 

এর আগে, গত শুক্রবার (১৫ মে) তিনদিনের চীন সফর শেষে ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র থেকে ২০০টি বোয়িং জেট উড়োজাহাজ কিনতে একমত হয়েছে চীন। যদিও তখন তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি চীন।

উল্লেখ্য, গত ১৩ থেকে ১৫ মে তিনদিনের বেইজিং সফরে দু’বার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 

বৈঠকে মধ্যপ্রাচ্যবিষয়ক বিভিন্ন ইস্যু যেমন ইরান যুদ্ধ, হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে যেমন কথা হয়েছে, তেমনি আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যের নানা দিক নিয়েও। দু’পক্ষই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুক হামলায় দুই শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
ওমান বন্দরের কাছাকাছি অবস্থানকারী তেলবাহী জাহাজ এমটি ফেলিতে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে হামলা হয়েছে। তবে নিরাপদে আছেন সাত বাংলাদেশিসহ মোট ২৬ নাবিক। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে...
মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর