যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন

বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ঋষি সুনাকের দল

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৮:৫৭ এএম

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ে ভোট আগামী ৪ জুলাই। এবারের নির্বাচনে ক্ষমতাসীন ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির ভরাডুবির আভাস দিচ্ছে প্রায় সবগুলো জরিপ। বলা হচ্ছে, এবারের নির্বাচনে জয় পাবেন লেবার পার্টির নেতা কেইর স্টারমার। 

এবার নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। ৪ জুলাই হবে ভোটগ্রহণ। শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার। ভোটারদের মন জয়ে অর্থনীতি থেকে শুরু করে স্বাস্থ্য, অভিবাসনসহ নানা ইস্যুতে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রধান দুই দল কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির প্রার্থীরা।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বর্তমান পার্লামেন্টে ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির আসন ৩৪৪টি। তবে বিভিন্ন জরিপের আভাস, এবার বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তারা। 

জরিপ সংস্থা ইউগভ বলছে, নির্বাচনে সর্বোচ্চ ১৪০টি আসন পেতে পারে কনজারভেটিভরা। আরেক সংস্থা ইপসসের জরিপ মতে, বেশি হলে ১১৫টি আসনে জিততে পারে সুনাকের দল। 

জরিপের আভাস সত্যি হলে, প্রায় ২০০ বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পাবে কনজারভেটিভরা। বিশ্লেষকরা বলছেন, ১৪ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি এবার ভোটারদের আস্থা হারিয়েছে। 

এদিকে, ইউগভের হিসেবে এবার সর্বোচ্চ ৪৫৬টি আসন পেতে পারে লেবার পার্টি। ইপসসের হিসেবে যে সংখ্যা ৪৫৩টি। তাই, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী নেতা কেইর স্টারমারের নামই উঠে আসছে। 

তবে কৌশলগত ভোট, দোদুল্যমান ভোটার ও জনমত পরিবর্তনের মতো বিষয়গুলো চূড়ান্ত ফলকে প্রভাবিত করতে পারে বলেও মত বিশ্লেষকদের।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এদিন দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টা নাগাদ তাদের...
স্পেনে বাড়িভাড়া ও আবাসন সংকট নিয়ে বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি ২০২৭ সালে হওয়ার কথা...
মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার মারাকেশের মেয়র ফাতিমা এজাহরা আল মানসুরিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল জয়ী হওয়ার পর রাজকীয়...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর