প্রধানমন্ত্রীত্ব ছাড়লেন ঋষি সুনাক, দল থেকেও পদত্যাগের ঘোষণা

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৫:২৯ পিএম

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঋষি সুনাক। এরপর তিনি সস্ত্রীক বাকিংহাম প্যালেস ছেড়েছেন। আজ শুক্রবার ব্রটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বিবিস জানিয়েছে, এরই মধ্যে বাকিংহাম প্যালেসের প্রধান দরজা দিয়ে বেরিয়ে গেছে ঋষি সুনাকের গাড়ি। তিনি নিজ দল কনজারভেটিভ পার্টি থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

ব্রটিশ জনগণের উদ্দেশ্যে বিদায়ী ভাষণে ঋষি সুনাক বলেন, ‘আমি সত্যিই দুঃখিত। আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু আপনারা একটি পরিষ্কার বার্তা দিয়েছেন, আর সেটি হচ্ছে—যুক্তরাজ্যের সরকার অবশ্যই পরিবর্তন হওয়া জরুরি। আমি এ নির্বাচনের সকল পরাজয় নিজের কাঁধে তুলি নিচ্ছি।’

বাকিংহাম প্যালেসে দেওয়া বিদায়ী ভাষণে ঋষি সুনাক কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকেও পদত্যাগ করবেন বলে জানান। তিনি বলেন, ‘শিগগিরই পার্টি থেকেও আমি পদত্যাগ করব।’

আজকের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। এখন পর্যন্ত ৬৪৭ আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে লেবার পার্টি জয় পেয়েছে ৪১২ আসনে। ব্রিটেনে সরকার গঠন করতে ৩২৬ আসন প্রয়োজন হয়।

অন্যদিকে কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে মাত্র ১২০ আসনে। আর লিবারেল ডেমোক্র্যাটসরা পেয়েছে ৭১ আসনে জয়। এ ছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি ৯টি, এসএফ ৭টি ও অন্যান্য দল ২৮টি আসনে জয় পেয়েছে। বাকি তিনটি আসনে এখনও ফল প্রকাশ করা হয়নি।

এদিকে ঋষি সুনাকের পদত্যাগের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এদিন দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টা নাগাদ তাদের...
স্পেনে বাড়িভাড়া ও আবাসন সংকট নিয়ে বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি ২০২৭ সালে হওয়ার কথা...
মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার মারাকেশের মেয়র ফাতিমা এজাহরা আল মানসুরিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল জয়ী হওয়ার পর রাজকীয়...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর