দাবানলে পুড়ছে তুরস্ক, ইংল্যান্ডে তাপমাত্রায় রেকর্ড

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৯:১৫ পিএম

ইংল্যান্ডে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির আবহাওয়া অফিস থেকে জানানো হয়, কেন্টের ফ্রাইটেনডেন এলাকায় ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগেও সেখানে আজ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়। কয়েক মুহূর্তের মধ্যেই সেই রেকর্ড ভেঙেছে। এদিকে, তুরস্কে শুরু হয়েছে দাবানল।  

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, টানা দ্বিতীয় বছরের মতো সবচেয়ে উষ্মতম জুন মাস দেখল ইংল্যান্ডবাসী। ১৮৮৪ সাল থেকে রেকর্ড সংগ্রহের এই সময় এর আগে কেবল একবার এর চেয়ে গরম জুন মাস ছিল দেশটিতে। পুরো মাসের গড় হিসাব করে আবহাওয়া অফিস জানায়, এবার জুন মাসে তাপমাত্রা ছিল গড়ে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

টানা কয়েকদিন ধরে দাবানলে পুড়ছে তুরস্কের কিছু এলাকা। দেশটির পশ্চিমাঞ্চলে এই দাবানল শুরু হয়েছে। এরই মধ্যে আক্রান্ত এলাকা থেকে ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এদের বেশিরভাগই ইজমির এলাকার। বাইলেসিক, হাতায়, সাকারিয়া ও ম্যানিসা প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে। 

তুরস্কের কর্তৃপক্ষ বলছে, ২৬৩টি দাবানল শনাক্ত করেছে তারা। এখন পর্যন্ত ৪৬ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
  
এদিকে, তাপপ্রবাহে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ফ্রান্সের ১৬টি এলাকায়। প্যারিসে রেড অ্যালার্ট জারি করায় বন্ধ রাখা হয়েছে আইফেল টাওয়ার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গরমের কারণে ১ হাজার ৩৫০টি স্কুল বন্ধ থাকবে। গ্রিসে দাবানলের সতর্কতা জারি করা হয়েছে।

বিবিসি বলছে, অত্যধিক তাপমাত্রা সইতে না পেরে ইতালিতে দুজন মারা গেছে। এর মধ্যে বোলোগনায় একটি নির্মাণস্থলে অসুস্থ হয়ে পড়ার পর একজনের মৃত্যু হয়েছে এবং দেশের উত্তর-পশ্চিমে অবস্থিত বারডোনেচিয়া পর্যটন কেন্দ্রে আকস্মিক বন্যায় ডুবে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন।

এদিকে, স্কটল্যান্ডে দেখা দিয়েছে দাবানল। উত্তরাঞ্চলের কিছু এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। বন্ধ করে দেওয়া হয়েছে সেখানকার কিছু রাস্তা। স্পেনে সম্প্রতি তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস। 

ইতালিতে সারা দেশে জরুরি বিভাগগুলোতে হিটস্ট্রোকের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক ব্যক্তি, ক্যানসার রোগী বা গৃহহীন বলে ইতালীয় সোসাইটি অফ ইমার্জেন্সি মেডিসিনের ভাইস প্রেসিডেন্ট মারিও গুয়ারিনো সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন।

রোমে ৭০ বছরের বেশি বয়সীদের জন্য শহরের সুইমিং পুলে বিনামূল্যে প্রবেশাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পর্তুগালের রাজধানী লিসবনের একজন ফার্মাসিস্ট রয়টার্সকে বলেছেন, দিনের সবচেয়ে গরমের সময়ে বাইরে যেতে নিষেধ করা হয়েছ মানুষকে। এরপরও হিটস্ট্রোকের ঘটনা ঘটেছে। সেখানে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছ। 

ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। এ অবস্থায় সাধারণ মানুষের জানমাল ও সম্পদ রক্ষার স্বার্থে কিছু শহরে...
শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে বিক্ষোভরত ফরাসি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। আন্দোলনের কেন্দ্রবিন্দু প্যারিসের সাঁ-দেনি শহরের পল...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
স্পেনে আগাম নির্বাচনে ভরাডুবি ঘটতে পারে ক্ষমতাসীন বামপন্থী জোটের। প্রায় সব জনমত জরিপেই পিছিয়ে রয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সোশ্যালিস্ট পার্টি। এ অবস্থায়, আবাসন, দুর্নীতি রোধ ও অভিবাসনসহ...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর