স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩৯ 

স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন বহু যাত্রী।

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু যাত্রী। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যা ৭টার পর আদামুজ এলাকায় এই দুর্ঘটনার শিকার হয় ট্রেন দুটি।

দেশটির রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেনের পেছনের অংশ কর্দোবার কাছে লাইনচ্যুত হয়। ওই ট্রেনটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। লাইনচ্যুত অংশটি বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

আন্দালুসিয়া অঞ্চলের প্রধান হুয়ান মোরেনো জানান, দুর্ঘটনায় আহত হয়ে ৭৫ জন যাত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। অধিকাংশ আহতকে কর্দোবা শহরের হাসপাতালে নেওয়া হয়েছে।

স্পেনের রেড ক্রস দুর্ঘটনাস্থলের কাছে আদামুজ শহরে একটি সহায়তা কেন্দ্র স্থাপন করেছে। সেখানে জরুরি সেবাকর্মী ও স্বজনদের তথ্য সহায়তা দেওয়া হচ্ছে। রাতভর স্পেনের সিভিল গার্ড ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে কাজ করেন। 

যাত্রীরা জানান, ভাঙা জানালা দিয়ে তারা বেরিয়ে আসেন। কেউ কেউ জরুরি হাতুড়ি ব্যবহার করে জানালা ভেঙে বের হন। স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক সালভাদোর হিমেনেস একটি লাইনচ্যুত ট্রেনে ছিলেন। তিনি ফোনে বলেন, ‘এক মুহূর্তে মনে হয়েছিল ভূমিকম্প হচ্ছে, তারপরই ট্রেন লাইনচ্যুত হয়।’ 

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। আর পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে ঘটনাটিকে ‘খুবই অস্বাভাবিক’ বলে বর্ণনা করেন। কারণ, এটি এমন একটি সমতল রেলপথে ঘটেছে, যা গত মে মাসে সংস্কার করা হয়েছিল। তাছাড়া লাইনচ্যুত হওয়া ট্রেনটি চার বছরেরও কম পুরোনো। 

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর