কানাডায় স্কুলে বন্দুকধারীর গুলি, নিহত ১০

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় স্কুলে বন্দুকধারী হামলা চালিয়েছে। প্রদেশটির উত্তর-পূর্বাঞ্চলে এ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ এএম

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় স্কুলে বন্দুকধারী হামলা চালিয়েছে। প্রদেশটির উত্তর-পূর্বাঞ্চলে এ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) তথ্যানুসারে, উত্তর-পূর্ব ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ মাধ্যমিক বিদ্যালয়ে ছয়জন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছেন।

অন্য একটি স্থানে আরও দুজনের মৃতদেহ পাওয়া গেছে, এ ঘটনাটিও স্কুলে হামলার ঘটনার সঙ্গে জড়িত জড়িত বলে মনে করছে। আরও প্রায় ২৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। তারা বলছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বন্দুকধারী নিজেও হয়তো গুলিতে নিহত হয়েছেন।

টাম্বলার রিজ ব্রিটিশ কলাম্বিয়ার প্রত্যন্ত পৌরসভা; যার জনসংখ্যা প্রায় ২৪০০ জন। ভ্যাঙ্কুভার থেকে প্রায় ৭১৭ মাইল উত্তর-পূর্বে এই এলাকার অবস্থান।

ব্রিটিশ কলম্বিয়ার জননিরাপত্তা মন্ত্রী নিনা ক্রিগার এক্স-এ এক বিবৃতিতে বলেছেন, আমি মেয়র এবং স্থানীয় এমএলএর সাথে কথা বলেছি। আমরা আরসিএমপিকে তাদের প্রয়োজনীয় যেকোনো অতিরিক্ত সহায়তা প্রদান করছি।

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে একটি বাড়িতে পারিবারিক নৈশভোজে এক বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৮ জন।
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধের আশঙ্কার মাঝেই শেষ মুহূর্তে এলো স্বস্তির খবর। কয়েক বিলিয়ন ডলারের কানাডীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।
ভারতের উত্তরপ্রদেশের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাইসেন্স করা পিস্তল থেকে দুর্ঘটনাবশত চালানো গুলিতে দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে,...
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনার পর কয়েক ঘণ্টা ধরে পুরো ক্যাম্পাস অবরুদ্ধ করে রাখা হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর