টেমস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, অক্সফোর্ডকে হারাল ক্যামব্রিজ

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩০ পিএম

যুক্তরাজ্যের লন্ডনের টেমস নদীতে অনুষ্ঠিত ১৭১তম ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় নৌকা বাইচ প্রতিযোগিতায় অক্সফোর্ডকে হারিয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে ক্যামব্রিজ। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

১৮২৯ সালে ইংল্যান্ডের প্রাচীনতম দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুরু হওয়া এই ঐতিহাসিক প্রতিযোগিতায় গত আট বছরের মধ্যে এটি ক্যামব্রিজের সপ্তম জয়।

প্রতিবেদন বলছে, বিশ্বমানের ক্রীড়াশৈলী প্রদর্শন করা ক্যামব্রিজ দল শুরু থেকেই জয়ের দৌড়ে এগিয়ে ছিল। তবে প্রতিযোগিতার ৪ মিনিটের মাথায় দুই দলের বৈঠার মধ্যে সংঘর্ষের উপক্রম হয়। নদীর মাঝপথে দ্রুত গতির স্রোত ধরার লড়াইয়ে দুই দলই খুব কাছাকাছি চলে আসায় অক্সফোর্ডকে বারবার সতর্ক করেন আম্পায়ার।

প্রতিযোগিতার ১৯৭ বছরের ইতিহাসে এবারই প্রথম দুই দলের প্রেসিডেন্ট (অধিনায়ক) ছিলেন ফরাসি নাগরিক। ক্যামব্রিজের ‘লাইট ব্লুজ’ দলের নেতৃত্বে ছিলেন নোয়াম মুয়েল। অন্যদিকে অক্সফোর্ডের ‘ডার্ক ব্লুজ’ দলের অধিনায়ক ছিলেন টোবিয়াস বার্নার্ড, তার বাবা ফরাসি ও মা ফরাসি-আমেরিকান।

বড় ব্যবধানে জয়ের পর মুয়েল তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘অসাধারণ লাগছে। এটি আসলে একটি স্বস্তির অনুভূতি। আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি।’

প্রতিযোগিতার শুরুতেই ক্যামব্রিজ দ্রুত গতিতে এগিয়ে যায় এবং পুরো পথেই তাদের সেই আধিপত্য বজায় ছিল। পুটনি থেকে চিসউইক পর্যন্ত ৪.৩ মাইল (৬.৯ কিলোমিটার) দীর্ঘ এই পথে অক্সফোর্ড প্রাণপণ চেষ্টা করেও ক্যামব্রিজকে ধরতে পারেনি। শেষ এক-তৃতীয়াংশ পথে ক্যামব্রিজ নিজেদের শক্তিমত্তা আরও বাড়িয়ে দেয় এবং ১১ দশমিক ২ সেকেন্ডের ব্যবধানে জয় নিশ্চিত করে।

সব মিলিয়ে নৌকা বাইচের ইতিহাসে এখন পর্যন্ত ক্যামব্রিজের জয় ৮৮টি এবং অক্সফোর্ডের ৮১টি। একবার দুই দলই সমান সমান বা ‘ডেড হিট’ হয়েছিল।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
ইউক্রেনের ইয়াহোদিনে একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার কিছুক্ষণ আগেই যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ওই পথ দিয়ে গিয়েছিলেন। কিয়েভে...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
ইংল্যান্ডের উত্তরাপূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের একটি গাড়িকে অন্য একটি গাড়ি ধাক্কা দেওয়ায় দুই পুলিশসহ ৭ জন নিহত হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৯ মিনিটে মিডলসব্রোর পূর্বে সাউথ...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর