বিষাক্ত শুঁয়োপোকার প্রাদুর্ভাব, দেখা দিচ্ছে গুরুতর স্বাস্থ্য সমস্যা

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম

হঠাৎ এক বিষাক্ত শুঁয়োপোকার প্রাদুর্ভাবে বিপর্যস্ত জার্মানি। এই পোকার আক্রমণে মানুষের শরীরে গুরুতর স্বাস্থ্য সমস্যা তৈরির আশঙ্কায় বার্লিনসহ বিভিন্ন এলাকার পার্কগুলো বন্ধ করে দিতে বলেছে কর্তৃপক্ষ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ওক প্রোসেশনারি মথ নামের শুঁয়োপোকার শরীর কাঁটযুক্ত লোমে ঢাকা থাকে। আর এর মধ্যে থাকে বিষ। এই লোম মানুষের সংস্পর্শে এলে ত্বকে চুলকানি, চোখ ওঠা ও শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। এই বিষাক্ত লোম খুব সহজেই বাতাসের মাধ্যমে দূর-দূরান্তেও ছড়িয়ে পড়তে পারে।

বার্লিনে এই শুঁয়োপোকার প্রাদুর্ভাব মারাত্মক আকার নিয়েছে। শহরটির শার্লটেনবার্গ-উইলমার্সডর্ফ, স্প্যান্ডাউ এবং ফ্রিডরিশশাইন-ক্রয়েজবার্গ এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে নগর কর্তৃপক্ষ। শহরের পার্কগুলো লাল ও সাদা রঙের টেপ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে মানুষ কাছে যেতে না পারে।

বার্লিনের এক কর্মকর্তা জানান, একটি পার্কের প্রায় ২ হাজার গাছে এই শুঁয়োপোকা আক্রমণ করেছে। এই সমস্যাটি পুরোপুরি নির্মূলের উপায় দেখছেন না তিনি। আর এ কারণেই পার্কটিতে দর্শনার্থীদের যাতায়াত সীমিত করা হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, তাঁর দল প্রতিদিন প্রায় ২০টি গাছ পরিষ্কারের লক্ষ্য নিয়েছে। কিন্তু গাছভেদে সংক্রমণের মাত্রা আলাদা। গত সপ্তাহে একটি গাছেই প্রায় ৮০০টি বাসা পাওয়া যায়। গাছটি পরিষ্কারে সময় লাগে ২ দিন।

প্রাদুর্ভাবের ওপর নজর রাখা ইপিএস-রাডার নামের একটি ওয়েবসাইট বলছে, হামবুর্গ এবং পশ্চিম জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যেও এই শুঁয়োপোকার ব্যাপক সংক্রমণের খবর পাওয়া গেছে।

গরম ও শুষ্ক আবহাওয়া এই শুঁয়োপোকার বংশবৃদ্ধির জন্য বিশেষ সহায়ক। জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য হ্রাসের কারণে এর প্রাদুর্ভাব এখন অনেক বেড়ে গেছে বলে জানাচ্ছে ইপিএস-রাডার।

জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
জার্মানির মিউনিখ বিমানবন্দরে ভিয়েতনাম এয়ারলাইনসের একটি ফ্লাইট ওড়ার সময় চরম বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়েছে। টেকঅফ করার সময় রানওয়েতে বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজটির ট্র্যাকিং স্পিড দুই দফা...
জার্মানিতে অতিরিক্ত গরমে এ বছর ৯ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। ২০১৬ সালের পর এটি যেকোনো বছরের তুলনায় সবচেয়ে বেশি। এর আগে ২০১৮ সালে দেশটিতে সর্বোচ্চ ৯ হাজার মানুষের মৃত্যু হয়। জার্মানির...
জার্মানির বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় রাত ১০টার দিকে টিয়ারগার্টেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে বলে আজ বিবিসি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর