তীব্র তাপপ্রবাহে ইউরোপে প্রাণহানি ৩ হাজার ৭০০ ছাড়াল

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে ৩,৭০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, ফ্রান্সেই দুই হাজারের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে।

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে জুন মাসের শেষ সপ্তাহে রেকর্ড পরিমাণ মৃত্যুর হয়েছে ফ্রান্সে। অতিরিক্ত গরমজনিত কারণে দেশটিতে ২ হাজারের বেশি মানুষ মারা গেছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, জুনের আগের সপ্তাহের তুলনায় মৃত্যুহার প্রায় ২৯ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ফ্রান্সের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 

রাজধানী প্যারিসে মৃত্যুহার ৬২ শতাংশ পর্যন্ত বেড়েছে। ২৪ জুন দেশটিতে ইতিহাসের অন্যতম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। যেখানে প্যারিসে তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং শহরজুড়ে জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। 

একই সময়ে বেলজিয়ামে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে ৮৫ বছর বা তার বেশি বয়সি ছিলেন ৫৩০ জন এবং ৬৫ বছরের কম বয়সি ছিলেন ১৮০ জন। 

এদিকে নেদারল্যান্ডসে গত সপ্তাহে প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তাপপ্রবাহের কারণে একের পর এক দাবানলের ঘটনা ঘটছে ফ্রান্স ও স্পেনে। আগামী দিনগুলোতে ইউরোপে আরও চরম তাপমাত্রা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

বিশেষজ্ঞদের মতে, জুনের ২০ থেকে ২৮ তারিখ পর্যন্ত চলা এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ ছিল। প্রচণ্ড গরমে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা ব্যাহত হয়, অবকাঠামোর ক্ষতি হয় এবং হাসপাতালগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। 

জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
ইতালিতে হঠাৎ নারীরা মিনি স্কার্ট পরে বাইরে বের হতে শুরু করলেন কেন? কী এমন ঘটেছে, যার প্রতিবাদে দেশটির নারী রাজনীতিকরা একজোট হয়ে স্কার্টের দৈর্ঘ্যকেই বানিয়ে ফেলেছেন প্রতিবাদের ভাষা?
শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী পাঁচ মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষণায় বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের সবচেয়ে বড়...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর